সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য সহ আসামী আটক নওগাঁয় নিজেদের বেতনের টাকা থেকে স্কুল ড্রেস গড়িয়ে দিলেন শিক্ষক-শিক্ষিকা ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ আটক-১ নওগাঁয় কালোবাজারি ঠেকাতে ফুয়েল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু, ফিরেছে স্তিতি ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার অতীত সরকারের ভুলে হামের সংকটে দেশ : সবাইকে একসাথে দায়িত্ব নিতে হবে — ড. জিয়াউদ্দিন হায়দার বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব….নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু  হাতিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

নরসিংদীতে কবরস্থানের তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে একজন নিহত

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ২৬৬ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদী শহরের কাউরিয়াপাড়া কবরস্থানে বিদ্যুৎস্পর্শে হৃদয় মিয়া (২৩) নামে একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে শুক্রবার (১৬ জুন) দুপুর ১২ টার দিকে পুলিশ  কাউরিয়াপাড়া কবরস্থান থেকে তার লাশ উদ্ধার করেছে।নিহত হৃদয় মিয়া নরসিংদী শহরের ৭ নং ওয়ার্ডের কাউরিয়াপাড়া মহল্লার মৃত তোফাজ্জল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়দের ধারনা, বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময় হৃদয় মিয়া কবরস্থানের ভিতরে গিয়ে কবরস্থানের লাইট ও বৈদ্যুতিক তার চুরি করছিল। এসময় সে বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়লে সেখানেই তার মৃত্যু হয়। সকালে কবরস্থানের ভিতরে শিশুরা খেলা করতে গেলে তার লাশ দেখতে পায়। পরে সেখানকার নিরাপত্তা কর্মী বিদ্যুৎ লাইন বন্ধ করে দেন। পরে স্থানীয়রা থানায় খবর দিলে দুপুরে তার লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নরসিংদী মডেল থানার উপ-পরিদর্শক মো: কামরুজ্জামান জানান, হৃদয় একজন মাদকসেবি, সে বিভিন্ন সময় নেশার টাকা যোগাতে চুরি করতো। তার নামে নরসিংদী মডেল থানায় দুটি মাদক মামলা রয়েছে। গত সোমবার জেলহাজত থেকে ছাড়া পেয়েছিল সে। প্রাথমিকভাবে ধারণা করছি কবরস্থানে চুরি করতে গিয়ে বিদ্যুৎ এর তারে জড়িয়ে তার মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত পদক্ষেপ চলমান।

কিউএনবি/অনিমা/১৬ জুন ২০২৩,/রাত ৯:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit