আন্তর্জাতিক ডেস্ক : চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এ সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বিশ্বজুড়ে দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্য, উন্নয়ন এবং জনহিতৈষী কর্মকাণ্ডের জন্য বিল গেটস এবং বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।
চীনা প্রেসিডেন্ট বলেন, চীন সব সময় নিজেদের সমস্যা সমাধানে অগ্রাধিকার দেয়। তিনি বলেন, ১৪০ কোটির বেশি জনসংখ্যার একটি বৃহৎ দেশ হিসেবে চীনের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ও টেকসই উন্নয়ন বিশ্বশান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য সহায়ক হচ্ছে।
এ সময় চীনা প্রেসিডেন্ট আরও বলেন, ‘আপনিই প্রথম আমেরিকান বন্ধু যার সঙ্গে আমি এই বছর বেইজিংয়ে দেখা করেছি।’শি বলেন, চীন-মার্কিন সম্পর্কের মূল ভিত্তি হলো দুই দেশের জনগণ। আমরা সব সময় আমেরিকান জনগণের ওপর আমাদের আশা রেখেছি এবং দুই জনগণের মধ্যে বন্ধুত্বের জন্য সর্বাত্মক মঙ্গল কামনা করছি।
এ সময় বিল গেটস চীনের সঙ্গে বর্তমান সম্পর্ক এবং ভবিষ্যতের বিষয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি বলেন, দারিদ্র্য হ্রাস এবং করোনা মহামারী থেকে চীন উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে, এটি বিশ্বের জন্য একটি ভালো দৃষ্টান্ত স্থাপন করেছে।
বিল গেটস বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীনের সঙ্গে গেটস ফাউন্ডেশনের সহযোগিতা উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এটি চীনের উদ্ভাবন ও উন্নয়নকে ত্বরান্বিত করাসহ উন্নয়নশীল দেশ এবং বিশ্বের জন্য মঙ্গলজনক একটি বিষয়। গেটস বলেন, উদ্ভাবন, বৈশ্বিক দারিদ্র্য বিমোচন, জনস্বাস্থ্য, ওষুধের গবেষণা ও উন্নয়ন, গ্রামীণ এলাকা এবং কৃষির ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা জোরদার করতে গেটস ফাউন্ডেশন প্রতিশ্রুতিবদ্ধ।
গত চার বছরের মধ্যে প্রথমবারের মতো চীন সফর করছেন বিল গেটস। গত বুধবার (১৪ জুন) রাতে বিল গেটসু টুইটারে লেখেন, ‘তিনি ২০১৯ সালের পর এই প্রথম বেইজিংয়ে এলেন।’
কিউএনবি/আয়শা/১৬ জুন ২০২৩,/বিকাল ৫:১৮