মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:২২ অপরাহ্ন

আখাউড়ায় বিমানবন্দর থেকে হেলিকপ্টারে চড়ে পরিবার নিয়ে বাড়ি ফিরলেন এক ইতালি প্রবাসী। 

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ২০৯ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি  : মরহুম বাবার ইচ্ছে পূরন করতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক ইতালি প্রবাসী পরিবার নিয়ে হেলিকপ্টারে চড়ে বাড়িতে এসেছেন। প্রবাসীদের এমন আগমন দেখতে ভিড় জমান হাজারো উৎসুক জনতা।

পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সুদূর ইতালি থেকে বিমানবন্দরে এসে হেলিকপ্টার যোগে বাড়ি ফিরলেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের হরিপুর মৃধা বাড়ির মরহুম হাজী ছনু মৃধার ছোট ছেলে আতিকুল ইসলাম সেন্টু মৃধা। জানা গেছে তিনি স্ব-পরিবারে ইতালি বসবাস করেন। বৃহস্পতিবার দুপুরে ইতালি থেকে ঢাকায় আসার পর সেখান থেকে হেলিকপ্টারে নিজবাড়ির সামনে মাঠে এসে নামেন তারা। প্রবাসীদের এমন আগমন দেখতে ভিড় জমান হাজারো উৎসুক জনতা। 

বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় মনিয়ন্দ হরিপুর মরহুম হাজী ছনু মৃধা ঈদগা মাঠে হেলিকপ্টারটি অবতরণ করলে মৃধাবাড়ি পক্ষ থেকে দীর্ঘদিন পর প্রবাস থেকে আসা আতিকুল ইসলাম সেন্টু মৃধা, তার পরিবার, তিন মেয়ে ও বড় ভায়ের ছেলেকে ফুল দিয়ে বরণ করেন, তার ভাই মনিয়ন্দ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি, ইতালি প্রবাসী মোঃ মাজিদুল ইসলাম মিন্টু মৃধা ও বড় ভাই ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম বাবুল মৃধা, মৃধা বাড়ির লোকজন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা। 

এসময় মরহুম হাজী ছনু মৃধার ছেলেরা আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা জানান, বাবার অনেক স্বপ্ন ছিল এই মাঠে তার ছেলেরা একদিন হেলিকপ্টারে চড়ে অবতরণ করবে। আজ স্বপ্ন পূরণ হয়েছে কিন্তু তার বাবা জীবিত নন। প্রবাস ফেরত ইতালি প্রবাসী পরিবারের সদস্যরা সরকারের ভূয়সী প্রশংসা করে বলেন, আগে যেখানে বিমানবন্দর থেকে বাড়িতে ফিরতে অনেক ভোগান্তি ও সময় ক্ষেপন করতে হতো অথচ এখন প্রবাসীরা হেলিকপ্টারে চড়ে ঢাকা থেকে মাত্র ২০ মিনিটে আখাউড়ায় নিজ বাড়িতে চলে আসা যায়।

এদিকে এলাকায় প্রথমবারের মতো হেলিকপ্টার অবতরণ করে, এই দৃশ্য ও হেলিকপ্টার দেখতে স্থানীয় বাসিন্দা আশপাশের নারীপুরুষ -শিশুসহ অন্তত: কয়েক হাজার উৎসুক জনতার ভীড় জমে। স্থানীয়রা বলছে প্রবাসীদের এমন আসা তাদের জন্য সম্মান বয়ে আনছে। প্রতিটি প্রবাসী এমন সম্মান নিয়ে দেশে আসুক সেটায় আশা করছেন স্থানীয়রা ।

কিউএনবি/আয়শা/১৬ জুন ২০২৩,/দুপুর ২:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit