শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

৫০ বছর বয়সে কন্যা সন্তানের বাবা হলেন প্রভুদেবা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ১৭৮ Time View

বিনোদন ডেস্ক : আবার বাবা হলেন প্রভুদেবা। ২০২০ সালে যখন তিনি হিমানিকে বিয়ে করেন, অনুরাগীরা অবাক হয়েছিলেন। নৃত্য পরিকল্পক, অভিনেতা, পরিচালকের দ্বিতীয় বিয়ে ছিল সেটি। এ বার হিমানির সন্তানের বাবা হয়েছেন প্রভুদেবা। আগের পক্ষের বিয়েতে এক পুত্রসন্তান রয়েছে তার।

বাবা হওয়ার খবরে সিলমোহর দিলেন প্রভুদেবা নিজেই। বললেন, “খবরটা সত্যি। পঞ্চাশ বছর বয়সে আবার আমি বাবা হলাম। নিজেকে পূর্ণ বলে মনে হচ্ছে। ভীষণ ভীষণ খুশি আমি।”

পুত্রের পর এ বার কন্যাসন্তানের পিতা হয়েছেন তিনি। অভিনেতা চাইছেন, এই মুহূর্তে পরিবারের সঙ্গেই বেশি সময় কাটাতে। একরত্তি কন্যাকে স্পর্শ করে আশ মিটছে না। সর্বক্ষণ তাকে কোলে নিয়ে বসে থাকতে মন চাইছে প্রভুদেবার। সেই সঙ্গে তিনি মনে করছেন হিমানির কাছে থাকাও এখন জরুরি।আনন্দের সঙ্গে প্রভুদেবা বলেন, “কাজকর্মের বোঝা কমাতে আরম্ভ করেছি। অনেক কাজ তো করলাম। দৌড়েছি এত দিন। এখন পরিবারকে বেশি করে সময় দিতে চাই।”

মুম্বাই এবং চেন্নাই দুই শহরেই পরিচালক এবং অভিনেতা হিসাবে কাজ করেছেন প্রভু। তবে, এখন বাবা হওয়ার খুশিতে রাশ টানতে চান কাজে। যদি না হাতে হঠাৎ বড় কিছু এসে যায়, প্রভু এখন নতুন করে পিতৃত্ব উপভোগ করতে চান।

১৯৯০ সাল থেকে শুরু করে ২০০০ সালের শুরুর দিক অবধি বহু ছবিতে জনপ্রিয় মুখ হয়ে উঠেছিলেন প্রভু। তার অভিনীত ‘ইন্ডিয়ান কাধালান’(১৯৯৪) থেকে শুরু করে ‘লভ বার্ডস’(১৯৯৬), ‘মিনসারা কানাভু’(১৯৯৭) এবং ‘ভিআইপি’(১৯৯৭) ছবি বাণিজ্যিক ভাবেও দারুণ সফল ছিল। ২০০০ সালের পর থেকে প্রভুর অভিনীত ছবি বক্স অফিসে ব্যর্থ হতে শুরু করে। এর পর তামিল ছবিতে পার্শ্বচরিত্র দেওয়া হয় তাঁকে। কিছু দিনের মধ্যেই অভিনয় থেকে সরে এসে পরিচালনায় মন দেন প্রভু। ‘ওয়ান্টেড’(২০০৯), ‘রাওডি রাঠোর’(২০১২)-এর মতো বাণিজ্যসফল ছবি বানিয়ে ফের নিজের জায়গা করে নেন প্রভুদেবা।

 

সূত্র: আনন্দবাজার

কিউএনবি/অনিমা/১৫জুন ২০২৩,/রাত ১১:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit