বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় আলোচিত শিশু তাসিন হত্যার রহস্য উদঘাটন; ব্যক্তিগত আক্রোশ থেকে হত্যাকান্ড  ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলন, নিরব প্রশাসন॥ আজ ২৬ আগস্ট ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস। মহাকাশে সূর্যের যাত্রার প্রভাবেই কি পৃথিবীতে এসেছিল বরফযুগ? বড়গ্রাম ও দাইনুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযান চালিয়ে ৬ লক্ষ টাকার মাদক আটক॥ ইসরায়েলি ক্লাবকে হারিয়ে ইতিহাস গড়ল সাবাহ গ্রেফতার বিদিশার বিরুদ্ধে যে অভিযোগ বিয়ের দরজায় তিনবার কড়া নেড়েও কেন ফিরে এসেছেন সুস্মিতা সেন? ৫০ মিনিটের বেশি সময় গোলপোস্ট সামলিয়ে ম্যাচ বাঁচালেন ডিফেন্ডার মাত্র ছয় মাসে দীর্ঘদিনের সব সমস্যা সমাধান সম্ভব নয়: চিফ হুইপ

দুর্গাপুরে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ১৫২ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি জলবায়ু পরিবর্তন, অভিযোজন, স্থানান্তর, উদ্বাস্ততা ও দ্বন্দ্ব-সংঘাত বেড়েই চলেছে। এরই প্রেক্ষিতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা অপরিকল্পিত বালু উত্তোলন, মানবসৃষ্ট দুর্যোগ নিরসনে ঢাকা, রাজশাহী ও নেত্রকোনা অঞ্চলের যুবদের অংশগ্রহনে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সমাপনী দিনে সনদপত্র বিতরণের মধ্যদিয়ে ৩দিন ব্যাপি এ কর্মশালা সমাপ্ত হয়।

বিরিশিরি ওয়াইএমসিএ মিলনায়তনে বারসিক নেত্রকোনা অঞ্চল কর্তৃক আয়োজিত কর্মশালায় দেশের ৩ অঞ্চলের প্রায় ৫০ জন যুবদের নিয়ে ওই এলাকার জলবায়ু পরিবর্তন ও মানবসৃষ্ট ও প্রাকৃতিক দুর্যোগের কারণে বিরিশিরি, বিজয়পুর, কামারখালি, ভবানীপুর ও বহেরাতলী এলাকার ১০টি গ্রামের সাধারণ মানুষদের নিয়ে অত্র এলাকার বিভিন্ন সমস্যা গুলো চিহ্নিত করা হয়। অপরিকল্পিত বালু উত্তোল ও মানবসৃষ্ট প্রাকৃতিক দুর্যোগে অত্র এলাকার ফসলী জমি, কৃষক পরিবার, মৎস্যজীবী, নদীর পাড়ের মানুষ, গ্রামের আদিবাসী পরিবারসহ সাধারণ মানুষের জীবন-জীবিকায় কি ধরনের প্রভাব পড়ছে সে বিষয় গুলোর উপর গুরুত্ব দিয়ে এফজিডি, সাক্ষাৎকার, আলোচনা ও কেসস্টাডি তৈরী করা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন বারসিক’র প্রাণবৈচিত্র্য বিষয়ক গবেষক ও পরিচালক পাভেল পার্থ, পরিচালক খাদ্যনিরাপত্তা ও বৈচিত্র্য বিভাগ সৈয়দ আলী বিশ্বাস, পরিচালক মিডিয়া বিভাগ, সমন্বয়কারী আরবান প্রকল্প জাহাঙ্গীর আলম, সমাজকর্মী কাকলী তালুকদার, আঞ্চলিক সমন্বয়কারী মো. অহিদুর রহমান, সহকারী আঞ্চলিক সমন্বয়কারী শংকর ¤্রং। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক তোবারক হোসেন খোকন, কবি জনপদ চৌধুরী, প্রধান শিক্ষক হাসিনা আক্তার, শিক্ষক বকুল ঘোষ প্রমুখ।

কিউএনবি/অনিমা/১৫জুন ২০২৩,/রাত ৯:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit