বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম
খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প হরমুজ প্রণালি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার কাছাকাছি: পাকিস্তান বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজে দেখা যেতে পারে যেসব রেকর্ড মধ্যপ্রাচ্যে ইসরাইলের দাপট ঠেকাতে পারবে কি সৌদি–তুরস্ক–পাকিস্তান প্রতিরক্ষা জোট? মেসির দলে যোগ দিচ্ছেন নেইমার! এতো বৈরিতার পরও কেন রাশিয়া-চীনের সঙ্গে একসাথে কাজ করে এফবিআই? আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি : মির্জা ফখরুল

নরসিংদীর পলাশে বাক প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ,যুবক গ্রেপ্তার

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি 
  • Update Time : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ১৫৭ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদীর পলাশে বাক প্রতিবন্ধী এক গৃহবধূকে (১৯) ধর্ষণের অভিযোগে মোহাম্মদ সানি (১৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার আলীরটেক মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোহাম্মদ সানি ওই গ্রামের সোলেমান মিয়ার ছেলে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলে জানা যায়, বুধবার সকাল ১১ টার দিকে বাক প্রতিবন্ধী ওই গৃহবধূ বাড়িতে একা অবস্থান করছিলেন। এই সুযোগে প্রতিবেশী সোলেমান মিয়ার ছেলে সানি বাড়িতে এসে জোরপূর্বক ওই গৃহবধূকে তারই নিজ ঘরে নিয়ে মুখে চাপ দিয়ে ধর্ষণ করে। এসময় হঠাৎ ওই গৃহবধূর স্বামী বাড়িতে আসলে সানি নিজেই দরজা খুলে পালানোর সময় স্থানীয়দের সহযোগিতায় মোহাম্মদ সানিকে হাতেনাতে আটক করা হয়। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ গিয়ে অভিযুক্ত সানিকে আটক করে।

এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, বাক প্রতিবন্ধী ওই গৃহবধূকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সানির বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। আসামীকে জিজ্ঞাসাবাদের পর আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। 

কিউএনবি/অনিমা/১৪ জুন ২০২৩,/রাত ৯:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit