বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম
খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প হরমুজ প্রণালি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার কাছাকাছি: পাকিস্তান বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজে দেখা যেতে পারে যেসব রেকর্ড মধ্যপ্রাচ্যে ইসরাইলের দাপট ঠেকাতে পারবে কি সৌদি–তুরস্ক–পাকিস্তান প্রতিরক্ষা জোট? মেসির দলে যোগ দিচ্ছেন নেইমার! এতো বৈরিতার পরও কেন রাশিয়া-চীনের সঙ্গে একসাথে কাজ করে এফবিআই? আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি : মির্জা ফখরুল

নরসিংদীতে মসজিদ কমিটি নিয়ে বিরোধ হামলায় আহত ২

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি :
  • Update Time : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ১৭২ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি : মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেড় ধরে প্রতিপক্ষের হামলায় ২জন আহত হয়েছেন। গত শনিবার সন্ধায় নরসিংদী শহরের পূর্ব ভেলানগর মহল্লায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় নরসিংদী সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আহতরা হলো, দুলন মিয়া (৫০) ও তার ভাতিজা হাবিব মিয়া (৩০)। অভিযোগ দায়েরের পর আজ সোমবার সকালে পুনরায় দুলন মিয়ার উপর হামলার ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব ভেলানগর কলাবাগান মহল্লার জামে মসজিদ এর বিভিন্ন অনিয়ম ও মোতায়াল্লী বকুলের একক সিদ্ধান্তে সভাপতি নির্বাচন করায় প্রতিবাদ করেন দুলন মিয়া। প্রতিবাদ করার কারনে আসাদ মিয়া ও বকুল মিয়ার লোকজন তার উপর ক্ষিপ্ত হয়। সেই কারনে বকুল মিয়া, তার ছেলে রিশাদ মিয়া, আল-আমিন, রিয়াদ মিয়াসহ প্রায় ১০ থেকে ১২জন দুলন মিয়াকে মসজিদের সামনে আক্রমন করে। এসময় তার ডাক-চিৎকারে ভাতিজা হাবিব মিয়া এগিয়ে এলে তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে হত্যার চেষ্টা করে। পরে আশে-পাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। এই ঘটনায় আহত দুলন মিয়ার স্ত্রী রতœা বেগম বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

মসজিদের সদ্য বিদায়ী কমিটির সভাপতি রহমত আলী জানান, প্রায় ১৩ বছর ধরে মসজিদ পরিচালনার পর গত শনিবার মুসুল্লিদের উপস্থিতিতে সভায় কমিটি বিল্প্তু করা হয়। বিলুপ্ত হবার পর মোতায়াল্লী বকুল মিয়া তার একক সিদ্ধান্তে আগের সাধারন সম্পাদক আসাদ মিয়া কে সভাপতি ঘোষনা করলে এখানে বাদানুবাদের সুষ্টি হয়। বকুলের ছেলেরা দুলন মিয়ার উপর চড়াও হয়।এ ব্যাপারে নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাশেম ভুইয়া বলেন, এই ঘটনায় ৩জন কে আটক করা হয়েছিল। তদন্ত চলমান রয়েছে।

কিউএনবি/অনিমা/১২ জুন ২০২৩,/রাত ১০:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit