খোঁজ নিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার মধ্যরাতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা ছাত্রদলের ৭ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আহবায়ক শাহীনুর রহমান ও সদস্য সচিব সমীর চক্রবর্তীকে করা হয়। নবগঠিত কমিটির আহবায়ক শাহীন, সদস্য সচিব সমীর,যুগ্ম আহবায়ক এলভীন লস্কর ও আব্দুল গাফফার রিমন শুক্রবার সকালে জেলা কৃষকদলের আহবায়ক আবু শামীম মো. ভিপি শামিমের কান্দিপাড়ার বাসায় যান। সেখানে সদ্য ঘোষিত কমিটির সদস্যদের শুভেচ্ছা দেওয়া হচ্ছে বলে জানতে পারেন পদবঞ্চিত ছাত্রদলের নেতাকর্মীরা।
এই অবস্থায় সোমবার সকাল থেকে শহরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম শেখের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। শহরে এমন পরিস্থিতিতে নতুন কমিটি তাদের কর্মসূচির স্থান পরিবর্তন করে শহরতলীর বিরাসার বাসস্ট্যান্ড এলাকায় আয়োজন করে। সকাল থেকে নেতাকর্মীরা মিছিলে অংশ নিতে বিরাসার বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হতে থাকেন। এই খবরে পদবঞ্চিত ছাত্রদলের নেতাকর্মীরা বিরাসার বাসস্ট্যান্ড এলাকায় হামলা করে। এসময় প্রায় অর্ধ শতাধিক ককটেল বিস্ফোরণ হয়। উভয় পক্ষ মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তা ছড়িয়ে পড়ে বিরাসার মোড় ও খৈয়াসার সড়কে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস ছুড়ে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম শেখ জানান, যে কোন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা কাজ করে যাচ্ছি। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম মামলার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। টিয়ার গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
কিউএনবি/আয়শা/১২ জুন ২০২৩,/সন্ধ্যা ৭:২৪