সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

পানির নিচে ১০০ দিন কাটিয়ে নিজের রেকর্ড ভাঙলেন মার্কিন গবেষক

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ১৮৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এর আগে ৭৪ দিন পানির নিচে থেকে বিশ্বরেকর্ডের খেতাব নিজের ঝুলিতে পুরেছিলেন তিনি। কিন্তু তার ইচ্ছা ছিল টানা ১০০ দিন পানির নিচে থাকার পর তবেই উপরে উঠবেন তিনি। খবর এনডিটিভির। ফ্লোরিডার কি লারগো এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে ৩০ ফুট গভীরে অবস্থিত জুল’স আন্ডারসি লজ। দাবি করা হয়, এটি যুক্তরাষ্ট্রে পানির তলদেশে একমাত্র হোটেল। সেখানেই গত ১ মার্চ থেকে থাকা শুরু করেন প্রফেসর জোসেফ দিতুরি।

এর আগে ৭৪ দিন পূর্ণ হওয়ার পর ১৪ মে এক টুইটে জোসেফ বলেন, ‘আবিষ্কারের কৌতূহলই আমাকে এখানে নিয়ে এসেছে। প্রথম দিন থেকে আমার লক্ষ্য ছিল আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করা, সামুদ্রিক জীবন নিয়ে পড়াশোনা করা, বিজ্ঞানীদের সাক্ষাৎকার নেয়া এবং প্রতিকূল পরিবেশে মানবদেহ কীভাবে কাজ করে তা শেখা।’দীর্ঘদিন অতিরিক্ত চাপযুক্ত পরিবেশে মানবদেহ কেমন প্রতিক্রিয়া দেখায় তা নিয়ে গবেষণা করছেন জোসেফ। পানির নিচে থাকাবস্থায় তিনি শুধু নিজের সম্পর্কেই শেখেননি; বরং অনলাইনে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাসও নিয়েছেন।
 
ইউএসএফের তথ্যমতে, জোসেফকে পরীক্ষা-নিরীক্ষার জন্য একটি মেডিকেল টিম নিয়মিত জুল’স আন্ডারসি লজে যায়। সেখানে তার ব্লাড প্যানেল, আল্ট্রাসাউন্ড ও ইলেকট্রোকার্ডিওগ্রামের পাশাপাশি স্টেম সেল পরীক্ষাসহ একাধিক পরীক্ষা করা হয়। একজন মনোবিজ্ঞানী ও মনোরোগ বিশেষজ্ঞ দীর্ঘসময়ের জন্য বিচ্ছিন্ন ও সীমাবদ্ধ পরিবেশে বসবাসের মানসিক প্রভাবগুলো নথিভুক্ত করেন।
 
জোসেফ রোজ ভোর ৫টায় ঘুম থেকে উঠে ব্যায়াম করতেন। তার খাদ্যতালিকায় ছিল ডিম-স্যালমন মাছসহ নানা ধরনের প্রোটিন সমৃদ্ধ খাবার। রান্নাবান্নার জন্য তার কাছে একটি মাইক্রোওয়েভ ওভেনও ছিল। এর আগে ২০১৪ সালে দুই প্রফেসর পানির নিচে সর্বোচ্চ ৭৩ দিন বসবাসের রেকর্ড গড়েছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১২ জুন ২০২৩,/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit