মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

আদালত পরিবর্তন চেয়ে জাপানি ২ শিশুর বাবার আবেদন খারিজ

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ১১৩ Time View

ডেস্ক নিউজ : জাপানি দুই শিশু, জেসমিন মালিকা ও লাইলা লিনা কার জিম্মায় থাকবে এ সংক্রান্ত আপিল শুনানিতে বিচারকের প্রতি আস্থাহীনতায় আদালত পরিবর্তন চেয়ে শিশুদের বাবা ইমরান শরীফের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি মামনুন রহমানের একক হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেন। এ মামলার বিচার হবে ঢাকা জেলা জজ আদালতে।

এর আগে ৬ জুন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ইমরান শরীফের পক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবী নাসিমা আক্তার লাভলী আদালত পরিবর্তন চেয়ে আবেদন করেন।

এর আগে একই ধরনের আবেদন করার পরিপ্রেক্ষিতে শুনানিতে উঠলে বিষয়টি সংশ্লিষ্ট বেঞ্চের কার্যতালিকা (কজলিস্ট) থেকে বাদ দেন হাইকোর্ট। ১ জুন (বৃহস্পতিবার) হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন। আদালতে ইমরান শরীফের পক্ষে ছিলেন অ্যাডভোকেট কামাল হোসেন। অপরপক্ষে ছিলেন অ্যাডভোকেট মুহাম্মদ শিশির মনির।

গত ৯ মার্চ জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনাকে বিদেশে নিয়ে যেতে জাপানি মায়ের আবেদন নাকচ করেছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে দুই শিশু কার জিম্মায় থাকবে এ সংক্রান্ত আপিল জেলা জজ আদালতকে তিন মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন আদালত। এ সময় পর্যন্ত দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা যেভাবে আছেন সেভাবেই থাকবে। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ৭ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে ওইদিন জাপানি মায়ের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আজমালুল হোসেন কেসি। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। বাংলাদেশি বাবা ইমরান শরীফের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ ব্যারিস্টার আখতার ইমাম ও ব্যারিস্টার রাশনা ইমাম।

এর আগে গত ২৯ জানুয়ারি বাংলাদেশি বাবা ইমরান শরীফ ও জাপানি মা নাকানো এরিকোর দুই শিশুকে জাপানি মা নাকানো এরিকোর জিম্মায় রাখার নির্দেশ দেন আদালত। নাবালিকা দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা কোথায় থাকলে কল্যাণ হবে সেদিক বিবেচনায় রেখে এ রায় দেওয়া হয়। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান এ রায় দেন।

কিউএনবি/অনিমা/১২ জুন ২০২৩,/দুপুর ১:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit