স্পোর্টস ডেস্ক : ফ্রেঞ্চ ওপেন শিরোপা জিতলেন নোভাক জকোভিচ। এটি তার ২৩তম গ্র্যান্ডস্লাম ট্রফি। এর মধ্য দিয়ে পুরুষ টেনিসে সবচেয়ে বেশি গ্র্যান্ডস্লাম শিরোপা জেতার গৌরব অর্জন করলেন এই সার্বিয়ান তারকা।
প্যারিসের রোলা গাঁরোয় ফেঞ্চ ওপেন টেনিসের পুরুষ এককের ফাইনালে কেসপার রুডকে ৩-০ গেমে হারিয়ে এই রেকর্ড গড়েন জকোভিচ। ২২টি ট্রফি জেতা রাফায়েল নাদালকে টপকে পুরুষ এককে সর্বোচ্চ গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ড নিজের করে নিলেন নাম্বার ওয়ান এই টেনিস তারকা।
জকোভিচ ফরাসি ওপেন জিতেছেন ৩ বার, ইউএস ওপেনের শিরোপা ৩টি, উইম্বলডনের ট্রফি জিতেছেন ৭টি আর অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা ঘরে তুলেছেন সবচেয়ে বেশি ১০বার।
কিউএনবি/অনিমা/১২ জুন ২০২৩,/দুপুর ১:০৬