সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ইরানের পর ইয়েমেন থেকেও ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে সতর্কতা সাইরেন ট্রাম্পকে উপেক্ষা, ইরানে হামলা নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে উত্তেজনা ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়েছে বহু ভবন, নিহত ৫ সৌদির বিমানঘাঁটিতে বিস্ফোরণের খবরে উত্তেজনা, দায় নিল না ইরান চীন ও উত্তর কোরিয়ার মধ্যে যেভাবে ভালোবাসা-ঘৃণার সম্পর্ক ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, তিন দেশে সুনামি সতর্কতা ট্রাম্পের কূটনৈতিক উদ্যোগে ধাক্কা, ইরানে পাল্টা হামলা চালাল ইসরায়েল প্রশ্নের জবাবে তীব্র প্রতিক্রিয়া, সাক্ষাৎকার শেষ না করেই বেরিয়ে গেলেন ট্রাম্প আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : একে আজাদ

‘খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন না, সুস্থ হলে কারাগারে যেতে হবে’

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ১১৩ Time View

ডেস্ক নিউজ : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন না। আর সুস্থ হলে খালেদা জিয়াকে বাকি সাজা খাটতে কারাগারে যেতে হবে। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ) আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি আশুতোষ সরকার। এতে আইন মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারওয়ার, যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ল’ রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক আহাম্মেদ সরোয়ার হোসেন ভূঁঞা।

নৈতিক স্খলনের জন্যে কেউ যদি দুই বছর বা তার বেশি দণ্ডপ্রাপ্ত হন, তবে তিনি নির্বাচন করতে পারবেন না জানিয়ে আইনমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী খালেদা জিয়ার নির্বাচন করার কোনো সুযোগ নেই। পাশাপাশি তারেক রহমান একজন সাজাপ্রাপ্ত আসামি, তিনিও নির্বাচনে অংশ নিতে পারবেন না।

এ সময় তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ। তাই তাকে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছে। যেহেতু তিনি একজন দণ্ডপ্রাপ্ত, তাই তার দেশের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।
 
এক দশক পর জামায়াতে ইসলামীর মাঠে নামা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সমাবেশের অনুমতি দিয়ে থাকে। উনারা কী বিবেচনায় দিয়েছেন, আমার মনে হয় এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃপক্ষকে প্রশ্ন করলে ভালো হবে। একপর্যায়ে সাংবাদিকরা আইনমন্ত্রীর কাছে প্রশ্ন করেন- জামায়াতের বিরুদ্ধে বিচার প্রক্রিয়াধীন, আবার তাদের সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। এটা সাংঘর্ষিক কিনা?

জবাবে আনিসুল হক বলেন, বিচার করার পরে যতক্ষণ পর্যন্ত রায় না হয়, দোষী সাব্যস্ত না করা হয়, ততক্ষণ পর্যন্ত জামায়াতকে দোষী বলা যাবে না। যুদ্ধাপরাধের দায়ে জামায়াতকে দল হিসেবে বিচার করার জন্য আইন সংশোধন প্রক্রিয়া চলমান। সংশোধনের জন্য যে আইন সেটি কিছুদিনের মধ্যে কেবিনেটে যাবে। যুদ্ধাপরাধের দায়ে জামায়াতকে দল হিসেবে বিচার করার জন্য যথেষ্ট তথ্য-উপাত্ত আছে। কিন্তু বিচার করার পরেই বলা যাবে তারা দোষী কিনা।

এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের কাছে যে অঙ্গীকার করেছিল, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সেই প্রতিশ্রুতি পূরণ করবে। তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে আনিসুল হক বলেন, সর্বোচ্চ আদালত অসাংবিধানিক ও অবৈধ ঘোষণা করায় সংবিধান থেকে কেয়ারটেকার সরকার বাতিল হয়ে যায়।

মার্কিন ভিসা নীতি বিষয়ে বলতে গিয়ে মন্ত্রী বলেন, মার্কিন ভিসা নীতির কারণে অপমানিত হয়েছে বাংলাদেশ। সুষ্ঠুভাবে প্রয়োগ করলে আপত্তি নাই। কিন্তু শুধু একটা দলের জন্য ব্যবহার করলে আপত্তি আছে।

 

 

কিউএনবি/আয়শা/১১ জুন ২০২৩,/সন্ধ্যা ৬:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit