শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম
ডামুড্যায় নিখোঁজ শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন চৌগাছায় শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ব্রাজিল-ভারত ম্যাচের সম্ভাব্য একাদশ বাবা হওয়ার পর জীবনের নতুন অর্থ খুঁজে পেলেন ভিকি মুসলিম যে নারীর হাত ধরে গড়ে উঠেছিল ‘বিশ্বের প্রাচীনতম’ বিশ্ববিদ্যালয় পর্তুগাল শিবিরে রোনালদোকে নিয়ে কথা বলাতেও নিষেধাজ্ঞা! বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে বড় ভুল বিশ্বাস রাখেন, সব সমস্যার সমাধান করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: রাশেদ খাঁন সহকর্মীকে ছুরি মারা সেই ওমানি পাইলট সম্পর্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

কীটনাশক নয়, যেসব গাছ ঘরে রাখলে পালাবে মশা-মাছি

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ১২৬ Time View

লাইফস্টাইল ডেস্ক : বাড়িতে অনেকেই শখ করে নানা প্রজাতির গাছ লাগান। আর এসব গাছ ঘরের আলো-বাতাসকে যেমন দূষণমুক্ত রাখে, তেমনি ঘরের সৌন্দর্যও বৃদ্ধি করে। পাশাপাশি ঘরে ঢোকা মশা ও পোকামাকড় দূর করতেও সাহায্য করে কিছু কিছু গাছ।

রাসায়নিক স্প্রে দিয়ে মশা, মাছি বা টিকটিকির মতো পোকামাকড়ের উপদ্রব সাময়িক ভাবে কমানো গেলেও বন্ধ করা যায়না। এ ছাড়া রাসায়নিক স্প্রের অতিরিক্ত ব্যবহারে মানব শরীরে নানা রকম ক্ষতি করে থাকে। তাই বাড়িতে পোকামাকড় কমাতে কি কি গাছ লাগানো যায় তা জেনে নিন,

পোকামাকড় নিয়ন্ত্রণে নিম গাছ

মশা, মাছি, পিঁপড়ের মতো বহু কীটপতঙ্গের যম হল নিম। প্রাকৃতিক কীটনাশক তৈরিতে ব্যবহার করা হয় এই নিমপাতার তেল। বাড়িতে নিম গাছ থাকলে সেখানে পোকামাকড় আসে না।

পোকামাকড় নিয়ন্ত্রণে তুলসী গাছ

তুলসীর ওষধি গুণের কথা অনেকেই জানেন। তবে তুলসী পাতার গন্ধে যে পোকামাকড় দূরে থাকে, তা জানেন না অনেকেই। বাড়িতে তুলসী গাছ রাখলে মশা, মাছি বা অন্যান্য পোকামাকড়ের উপদ্রব অনেকটাই কম থাকে।

পোকামাকড় নিয়ন্ত্রণে লেমনগ্রাস

মশা, মাছি, পোষা প্রাণীর গায়ে বাস করা পরজীবী পোকামাকড়ের বাড়াবাড়ি কমিয়ে ফেলতে পারে লেমনগ্রাস। বাড়িতে এই গাছ থাকলে আলাদা করে ‘রুম স্প্রে’ ব্যবহার করার প্রয়োজন না-ও হতে পারে।

পোকামাকড় নিয়ন্ত্রণে সিট্রোনেলা

মশা, মাছি, পিঁপড়ের উপদ্রব কমানোর জন্য অনেকেই ঘর মোছার পানিতে সিট্রোনেলা তেল মিশিয়ে থাকেন। বেশির ভাগ তরল ফিনাইলেও এই ভেষজের নির্যাস ব্যবহার করা হয়।

পোকামাকড় নিয়ন্ত্রণে পুদিনা

গরমকালে বিভিন্ন পানীয়ে পুদিনা পাতা দেবেন বলে বারান্দায় রাখা টবে পুদিনা গাছ পুঁতেছিলেন। গাছগাছালির বিষয়ে অভিজ্ঞেরা বলছেন, এই পুদিনার গন্ধে কিন্তু মশা, মাছি, পিঁপড়ের মতো পোকামাকড়ের উপদ্রব নিয়ন্ত্রণ করা যায়।

কিউএনবি/অনিমা/১১ জুন ২০২৩,/বিকাল ৩:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit