সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

ডিজিটাল লেনদেনের তালিকায় শীর্ষে ভারত

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ১৩৫ Time View

ডেস্ক নিউজ : ডিজিটাল পেমেন্টে শীর্ষে রয়েছে ভারত। মাইগভইন্ডিয়া-এর তথ্য অনুযায়ী, ২০২২ সালে ৮৯ দশমিক ৫ মিলিয়ন ডিজিটাল লেনদেন করেছে ভারত। খবর দ্য ইকোনমিক টাইমসের

২০২২ সালে ভারত বিশ্বব্যাপী রিয়েল-টাইম পেমেন্টের একাই করেছে ৪৬ শতাংশ, যা ডিজিটাল পেমেন্ট লেনদেনে অন্য চারটি শীর্ষস্থানীয় দেশের মোট পরিমাণের থেকেও বেশি। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলের লেনদেনের পরিমাণ ২৯ দশমিক ২ মিলিয়ন ও চীন ১৭ দশমিক ৬ মিলিয়ন লেনদেন করেছে ২০২২ সালে। চতুর্থ নম্বরে থাকা থাইল্যান্ড ১৬ দশমিক ৫ মিলিয়ন ডিজিটাল লেনদেন করেছে ও দক্ষিণ কোরিয়া করেছে ৮ মিলিয়ন। মাইগভইন্ডিয়া হলো ভারত সরকারের একটি নাগরিক সম্পৃক্ততা প্ল্যাটফরম।

এই বছরের শুরুর দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ডিজিটাল পেমেন্টে ভারত এক নম্বরে রয়েছে ও দেশের গ্রামীণ অর্থনীতি বদলে যাচ্ছে। 

তিনি বলেন, ভারত এমন একটি দেশ যেখানে মোবাইল ডেটা সবচেয়ে সস্তা। এতে দেশের গ্রামীণ অর্থনীতি পরিবর্তিত হচ্ছে। ডিজিটাল পেমেন্টে ভারত মান ও ভলিউম উভয় ক্ষেত্রেই নতুন মাইলফলক প্রত্যক্ষ করছে। দেশটির ব্যাংক বিশেষজ্ঞদের মতে ভারতের পেমেন্ট ইকোসিস্টেম ও গ্রহণযোগ্যতা দৃঢ়তা নির্দেশ করে।

কিউএনবি/অনিমা/১১ জুন ২০২৩,/সকাল ৯:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit