রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

দৌলতপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ৪২২ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল অনুর্ধ্ব-১৭ (বালক) টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টায় দৌলতপুর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন টুর্নামেন্ট কমিটির সভাপতি ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ।

 

এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীদুল ইসলাম, দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান, স্থানীয় এমপি’র প্রতিনিধি টিপু নেওয়াজ, রিফাইতপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রদিশ বাবলু, প্রাগপুর ইউপি চেয়ারম্যান মো. আশরাফুজ্জামান মুকুল সরকার, দৌলতপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মহিউল ইসলাম মহি, দৌলতপুর কলেজের ক্রীড়া শিক্ষক মো. আবুল হোসেন, দৌলতপুর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমজাদ হোসেন ও দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক ও কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

উদ্বোধনী খেলায় রিফাইতপুর ইউনিয়ন ফুটবল একাদশ প্রাগপুর ইউনিয়ন ফুটবল একাদশকে ট্রাইবেকারে হারিায়ে দ্বিতীয় পর্বে উন্নীত হয়। আগামী ১৫ জুন একই মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

কিউএনবি/অনিমা/১০ জুন ২০২৩,/রাত ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit