মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

বাখমুত জয়ের কাছাকাছি ইউক্রেন

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ৭২৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রুশ বাহিনীর বিরুদ্ধে পূর্বাঞ্চলীয় শহর দোনেৎস্কে ইউক্রেনের সেনাবাহিনীর তীব্র লড়াই শুরু হওয়ার খবর পাওয়া গেছে। এরই মধ্যে কিয়েভের সেনারা বিধ্বস্ত বাখমুত শহর জয়ের কাছাকাছি পৌঁছে গেছে বলে দাবি করেছে ইউক্রেন।

তবে মস্কো দাবি করেছে যে, সম্মুখ সারির যুদ্ধক্ষেত্রের সবখানেই অগ্রসর হতে ব্যর্থ হয়েছে কিয়েভ বাহিনী।

শনিবার (১০ জুন) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সামরিক কমান্ডের মুখপাত্র সেরহি চেরেভাতি শনিবার দেশটির একটি টেলিভিশনকে বলেছেন যে, পূর্বাঞ্চলে ১ দশমিক ২ কিলোমিটার অগ্রসর হয়েছে ইউক্রেনের বাহিনী।

তিনি বলেন যে, এ সময় আমরা শত্রু বাহিনীর স্থান পরিবর্তনের সুযোগটা কাজে লাগিয়েছি। কারণ ইউনিটগুলো তখনও বুঝে উঠতে পারেনি যে, তারা কোন এলাকায় প্রবেশ করেছে।

ফলে শত্রুর অবস্থান জানা এবং সে অনুযায়ী যথাযথ পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয়েছে তারা।এরপরই তাদের ওপর তীব্র হামলা চালাই আমরা। বেশ কয়েকদিন ধরেই এ হামলা চালিয়ে গেছি আমরা। ‘

কৃষ্ণ সাগর তীরবর্তী বন্দর নগরী ওদেসার সামরিক কমান্ড এদিন জানিয়েছে, ওদেসায় রাতভর ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে কমপক্ষে তিনজন মারা গেছে। এ সময় আটটি রুশ ড্রোন এবং দুটি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিতি করা হয়েছে।

এদিকে গত কয়েক মাস ধরে পূর্বাঞ্চলের যে এলাকাগুলো ভয়াবহ সংঘর্ষ চলছে, সেগুলোর নাম উল্লেখ করে ইউক্রেনের উপ প্রতিরক্ষামন্ত্রী হান্না মিলার টেলিগ্রামের এক বার্তায় জানান যে, শত্রুবাহিনী (রুশ বাহিনী ) লাইমান, বাখমুত,আভিদিভস্কি এবং মারিঙ্কায় আক্রমণ চালিয়ে যাচ্ছে। ফলে এলাকাগুলোতে তীব্র লড়াই চলছে।

গত কয়েকদিন ধরে ইউক্রেনের বাহিনী বাখমুতের চারপাশে ছড়িয়ে পড়েছে এবং খুব দ্রুতই পূর্বের এই শহরটি জয় করার কাছে পৌঁছে গেছে তারা।

অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন যে, ‘ইউক্রেনের সেনারা বহু প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরু করেছে। তবে মস্কোর প্রতিরক্ষা লাইন ইউক্রেনে যেভাবে জবাব দিয়েছে , তাতে তাদের সে প্রচেষ্টা ‘উল্লেখযোগ্য’ ক্ষতির মুখে পড়েছে। কোনো দিক থেকেই তারা তাদের লক্ষ্য অর্জনে সফল হয়নি।

কিউএনবি/অনিমা/১০ জুন ২০২৩,/রাত ১০:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit