সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

দুর্গাপুরে কোচ সম্প্রদায়ের বিহু উৎসব

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ১৪১ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় কোচ সম্প্রদায়ের বিহু উৎসব ২০২৩ পালিত হয়েছে। ‘আমার সংস্কৃতি আমার অহংকার’’ এই প্রতিপাদ্যে শুক্রবার সন্ধ্যায় উপজেলার বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমিতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

একাডেমি‘র নৃত্য শিক্ষক মালা মার্থা আরেং এর সঞ্চালনায়, নেত্রকোনা জেলা প্রশাসক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমির সভাপতি অঞ্জনা খান মজলিশ এর সভাপতিত্বে প্রধান অতিথি‘র বক্তব্য রাখেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সচিব খলিল আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমি‘র পরিচালক গীতিকবি সুজন হাজং। সভায় বিশেষ অতিথি‘র বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার ফয়েজ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. সফিকুল ইসলাম, আদিবাসী গবেষক মনিন্দ্র নাথ মারাক, মতিলাল হাজং, যুগল কিশোর কোচ, সুশান্ত কোচ প্রমুখ।

 

বক্তারা বলেন, বাংলাদেশ একটি নানা বৈচিত্র্যের সংস্কৃতির দেশ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাঙ্গালী সংস্কৃতি রক্ষার পাশাপাশি সকল বর্ণের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে কাজ করে যাচ্ছেন। আদিবাসী সংস্কৃতি রক্ষায়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের মাধ্যমে ইতোমধ্যে নানা ধরনের প্রকল্প হাতে নিয়েছেন। এসকল কাজ বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।আলোচনা শেষে বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন উপজেলা থেকে আগত কোচ সম্প্রদায়ের শিল্পীবৃন্দ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমির শিল্পীগন এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

কিউএনবি/অনিমা/০৯ জুন ২০২৩,/সন্ধ্যা ৭:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit