রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

ফেসবুক থেকে বিদায় নিলেন সুনেরাহ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ১০২ Time View

বিনোদন ডেস্ক : রাজধানীজুড়ে নেমেছে অঝরধারায় বৃষ্টি। শুক্রবার সকাল মেঘের লুকোচুরি আকাশ ভাঙা বৃষ্টির ইঙ্গিত দিচ্ছিল। বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন জায়গায় বৃষ্টি হলেও গরম কমেনি। শুক্রবার বেলা ১১টায় শুরু হওয়া এই বৃষ্টি রাজধানীর মানুষের শরীরের এনে দিয়েছে শীতল পরশ। 

বৃষ্টির কারণে কিছু কিছু এলাকায় যানজটও দেখা যায়। দীর্ঘ তাপদাহর পর স্বস্তির বৃষ্টির অনেকই ছাতা হাতে চলা ফেরা করতে দেখা যায়। রাজধানীর ফার্মগেট, হাতিরঝিল, রামপুরা, বাড্ডা, উত্তরা, মালিবাগ, মৌচাকসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি নেমেছে। বেলা ১১টা ১৫ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মুষলধারে বৃষ্টি চলছে।

এদিকে দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়ে আবহাওয়া অধিদপ্তর বলেছে, দুটিতে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। রাষ্ট্রীয় সংস্থাটি শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এমন বার্তা দিয়েছে। পূর্বাভাসে সিনপটিক অবস্থা নিয়ে বলা হয়, দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু চট্টগ্রাম উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে।

দিনভর আবহাওয়া কেমন থাকবে, তা নিয়ে জানানো হয়, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক জায়গা, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী ও খুলনা বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

তাপপ্রবাহ বা দাবদাহ নিয়ে বলা হয়, রাজশাহী, নওগাঁ, সিরাজগঞ্জ, নেত্রকোণা ও সিলেট জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে অব্যাহত থাকতে পারে। তাপমাত্রার বিষয়ে জানানো হয়, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থা নিয়ে অধিদপ্তর জানায়, এ সময়ের শেষের দিকে তাপমাত্রা বাড়তে পারে এবং দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত আরও অগ্রসর হতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ জুন ২০২৩,/দুপুর ১২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit