রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম
মহানবী (সাঃ) এর আদর্শ হোক জীবন পরিচালনার অন্যতম শক্তি -ছারছীনার পীর ছাহেব পূর্বধলায় কালো পতাকা ঝটিকা মিছিল পূর্বধলায় কালো পতাকা ঝটিকা মিছিল রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কাতারের আমিরের অভিনন্দন ডর্টমুন্ডকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা বায়ার্নের নওগাঁ হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: হাসপাতালে স্যালাইন মজুতের পরও রোগীকে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ   বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীকে খন্দকার মারুফের অভিনন্দন অগ্রিম বুকিংয়ে ‘টক্সিক’-এর বড় চমক, ২ দিনেই ছাড়াল ২৭ কোটি রুপি ভাঙ্গার মতো নির্মাতার সঙ্গে কখনোই কাজ করতেন না দীপিকা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

আরিফ এ চৌধুরী পূবালী ব্যাংকলিমিটেড’র পরিচালিক নির্বাচিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ৩১০ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : জাতীয় সংসদের সিলেট-৩ আসনের সাবেক এমপি, বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী আলহাজ্ব শফি আহমদ চৌধুরীর ১ম পুত্র, বিশিষ্ট ব্যবাসায়ী আরিফ এ চৌধুরী দেশের বৃহত্তম ব্যাংক পূবালী ব্যাংক লিমিটেড এর পরিচালিক নির্বাচিত হয়েছেন।মঙ্গলবার (৬ জুন) ব্যাংকের ৪০তম সাধারণ সভায় তাকে এ পদে নির্বাচিত করা হয়। ব্যাংকিং ব্যবসার পাশপাশি আরিফ এ চৌধুরী শেয়ার, বীমা এবং ঔষধ শিল্পের সাথে জড়িত।

তিনি ইংল্যান্ড আমেরিকান স্কুল ইউকে থেকে ¯œাতক, যুক্তরাজ্যের আমেরিকান কলেজ থেকে বিবিএ এবং আমেরিকার জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি ওয়াশিংটন ডিসি থেকে এম বি এ এবং এম এস ডিগ্রি অর্জন করেন। আমেরিকান এক্সপ্রেস ব্যাংক এবং নিউইয়র্কে চেজ ম্যানহাটন ব্যাংকে তার কর্মজীবন শুরু হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে কন্টিনেন্টাল গ্রেইন কোম্পানীতেও কিছুদিন কাজ করেন তিনি। বর্তমানে আরিফ এ চৌধুরী ট্রান্সকন সিকিউরিটিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক। ঢাকা স্টক এক্সচেঞ্জ এর সদস্য। তিনি ২০১৮ সালে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স এর পরিচালক ছিলেন।

সিঙ্গাপুর সহ বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের অভিজ্ঞতা রয়েছে তার। এছাড়াও যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স এর মেয়র আরিফ চৌধুরীকে অরলিন্স সিটির আন্তর্জাতিক সম্মানিত নাগরীকের সনদ প্রদান করে। বর্তমানে তিনি বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় কর্তৃক সিআইপি সম্মাননায় ভূষিত। তিনি বাংলাদেশের প্রখ্যাত গীতিকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সদ্য প্রয়াত গাজী মাজহারুল আনোয়ার এর জামাতা। বিশিষ্ট সংগীত শিল্পী ও টিভি উপস্থাপক দিঠি আনোয়ার আরিফ এ চৌধুরীর স্ত্রী।

কিউএনবি/অনিমা/০৮ জুন ২০২৩,/দুপুর ১:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit