সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

ইলহামের কৃতিত্বে দুর্গাপুরের ইউএনও‘র অভিনন্দন

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ১৯৭ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষে কেরাত প্রতিযোগিতায় দুর্গাপুর উপজেলার আহমাদ ইলহাম জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অধিকার করায় দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান তাকে অভিনন্দন জানিয়েছেন। মঙ্গলবার দুপুরে ইউএনও‘র কার্যালয়ে এ অভিনন্দন জানানো হয়। ইলহাম দুর্গাপুর দ্বীনি আলিম মাদরাসার ৮ম শ্রেনির ছাত্র।

ইলহাম গত সোমবার (৫ জুন) ঢাকার গভমেন্ট ল্যাবরেটরী স্কুল মিলনায়তনে শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ মিক্ষা অধিদপ্তর কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে কেরাত ‘‘ক’’ শাখায় তৃতীয় স্থান অধিকার করায় উপজেলা প্রশাসন থেকে এ আয়োজন করেন ইউএনও রাজীব-উল-আহসান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ হাসান, উপজেলা তথ্য আপা জান্নাত আরা পপি প্রমুখ।

শিক্ষার্থী ইলহামের সাফল্য নিয়ে ইউএনও রাজীব বলেন, পরিশ্রম কখনো বৃথা যায়না, তার এক জলন্ত প্রমান দুর্গাপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থী ইলহাম। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষে কেরাত ‘‘ক’’ শাখায় প্রথমে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে এবার জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করায় আমরা গর্বিত। আপনারা ওর জন্য দোয়া করবেন সে যেন আরো ভালো করতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জুন ২০২৩,/রাত ১০:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit