শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট উইন্ডিজকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে ব্যাটিংয়ে ভারত মেসির বিদায়ে সতীর্থরা দিচ্ছেন বিশেষ উপহার রাষ্ট্রের দায়িত্ব পালনে আলেম-ওলামাদের কাজ করার আহ্বান বিরোধী দলীয় নেতার মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন: গোলাম পরওয়ার নড়িয়ায় পদ্মায় ৩০৫ বোতল ভারতীয় হুইস্কিসহ দুইজন আটক: বাল্কহেড জব্দ  ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮ সীমান্তে বিজিবির নজরদারি,৯ মাসে ১২ কোটি ২০ লাখ টাকার পণ্য আটক পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা করল শ্রীলঙ্কা সৌদি আরব ও হারামাইন শরিফাইনের নিরাপত্তার দাবিতে পাবনায় মানববন্ধন

গরমে প্রাণ জুড়ান আম পুদিনা লাস্যিতে

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ জুন, ২০২৩
  • ১৫০ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : অসহনীয় দাবদাহে একেবারে গলদঘর্ম অবস্থা। গলা শুকিয়ে কাঠ। দেহ থেকে কলের পানির মতো বেরোচ্ছে ঘাম। বাড়ির বাইরে পা রাখলেই রোদের তাপ যেন শরীর ঝলসে দিচ্ছে। ঘরের ভিতরেও টেকা দায় হয়ে পড়েছে। না হচ্ছে ঠিকমতো ঘুম, না করা যাচ্ছে কোনও কাজ। এই পরিস্থিতিতে শরীর ‘কুল’ রাখতে লাস্যির জুড়ি নেই।

গরমে শরীর ঠান্ডা রাখার অন্যতম স্বাস্থ্যকর উপায় এটাই। প্রতিটা চুমুকে শরীর জুড়ে বয়ে যায় শীতল স্রোত। বেশিরভাগ সময় দই লাস্যিই খাই আমরা। তবে এবার একটু অন্য স্বাদের লাস্যি ট্রাই করে দেখুন। আপনাদের জন্য রইল আম পুদিনা লাস্যির রেসিপি।এই গরমে একবার এর স্বাদ পেলে ভোলা যাবে না আজীবন!

আম পুদিনা লাস্যির উপকরণ: ২টো পাকা আম, পুদিনা পাতা কুচানো, এক কাপ টক দই, এক চামচ এলাচ গুঁড়ো, এক চামচ পাতিলেবুর রস, স্বাদ অনুযায়ী চিনি, কয়েকটা আইস কিউব।

আম পুদিনা লাস্যি বানানোর পদ্ধতি: পাকা আম ভাল করে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে নিন। মিক্সিং জারে আম, পুদিনা পাতা, টক দই, এলাচ গুঁড়ো, পাতিলেবুর রস, চিনি একসঙ্গে ভাল ভাবে ব্লেন্ড করে নিন। একেবারে মসৃণ পিউরি তৈরি করুন। যদি মনে হয়, একটু বেশি ঘন হয়ে গেছে তাহলে এতে আইস কিউব অথবা পানি দিয়ে আবারও ব্লেন্ড করে নিন। রেডি হয়ে গেলে কাঁচের গ্লাসে ঢেলে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা আম পুদিনার লাস্যি। আপনি চাইলে লাস্যির উপরে আমের টুকরো অথবা পুদিনা পাতা দিয়ে সাজাতেও পারেন।

কিউএনবি/অনিমা/০৫ জুন ২০২৩,/বিকাল ৪:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit