সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষক দিবসেও কর্মবিরতিতে শিক্ষক-শিক্ষার্থীরা সারাদেশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ও সনদ বিতরণ। মেসির বিদায়ের পর আর্জেন্টিনা একদম বদলে যাবে: স্কালোনি নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অসরপ্রাপ্ত সেনা  পরিবার। আদালতের আদেশ অমান্য করে তাদের পরিবারকে প্রাণ নাসের হুমকি। দেশের স্বার্থে ফুলবাড়ির কয়লা উত্তোলন করতে চায় সরকার  আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

কোন লক্ষণে বুঝবেন শরীরে ভিটামিন সি-এর ঘাটতি

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ১৩০ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সবার প্রথমে অবস্থান ভিটামিন সি এর। শুধু যে ভিটামিন হিসাবে এর জনপ্রিয়তা, তা নয়। অ্যান্টিঅক্সিড্যান্ট হিসাবেও ভিটামিন সি-এর কদর কম নয়।

শরীরের পাশাপাশি চুল ও ত্বকের যত্নেও বেশ গুরুত্বপূর্ণ এই ভিটামিন। শরীর ভিটামিন সি জমিয়ে রাখতে পারে না। লেবু, টমেটো, ক্যাপসিকাম, পেয়ারা, ব্রকোলি বিভিন্ন খাবারের মাধ্যমেই প্রয়োজনীয় ভিটামিন সি পেয়ে থাকে শরীর।

তবে শরীরে ভিটামিন সি-এর অনুপস্থিতি প্রাথমিকভাবে টের পাওয়া যায় না। ফলে উপসর্গ দেখা না যাওয়ায় এই অভাবকে উপেক্ষা করতে করতে এমন একটা পর্যায় আসে, যখন ক্রনিক অ্যানিমিয়া হয়ে যায়। দেখা দেয় অন্য অনেক ক্রনিক উপসর্গ।

চলুন জেনে নেই কী দেখে বুঝবেন শরীরে ঘাটতি দেখা দিচ্ছে ভিটামিন সি-এর?

ভিটামিন সি-এর অভাবে ঠান্ডা লাগে

আবহাওয়া পরিবর্তনের সময় বার বার ঠান্ডা লাগলে সতর্ক হোন। ভিটামিন সি-এর অভাব লিম্ফোসাইট বা শ্বেত রক্তকণিকা তৈরি করতে পারে না। তাই শরীর কোনও জীবাণুর আক্রমণ ঠেকাতে পারে না। সহজে ঠান্ডা লাগেও এই কারণেই।

ভিটামিন সি-এর অভাবে অ্যানিমিয়া হয়

সাপ্লিমেন্ট খাওয়ার পরেও রক্তস্বল্পতা না কমলে অবশ্যই খাবারে ভিটামিন সি-এর পরিমাণ বাড়িয়ে দিন। ক্লান্তিবোধ, ঘন ঘন মাথা ব্যথা, সঙ্গে রক্তস্বল্পতার চোখরাঙানি আদতে ভিটামিন সি-এর অভাব বোঝায়।

ভিটামিন সি-এর অভাবে চুল ওঠে

ভিটামিন সি-এর স্বল্পতা চুলের গোড়া আলগা ও চুল পাতলা করে তোলে। সহজেই চুল ঝরে এর অভাবে। চুলের যে কোনও প্রসাধনে তাই ভিটামিন সি সমৃদ্ধ আমলকি, লেবুর উপাদান থাকলে ভাল। কোনও অসুখ ছাড়াই ঘন ঘন চুল উঠলে ভিটামিন সি খাওয়াতে মন দিন।

ভিটামিন সি-এর অভাবে ত্বক খসখসে হয়

ত্বকের অন্যতম পুষ্টি কোলাজেনের পরিমাণ কমতে থাকে এই ভিটামিনের অনুপস্থিতিতে। ফলে ত্বক পাতলা ও ফ্যাকাশে হতে থাকে। ত্বক নিজস্ব উজ্জ্বলতা এবং সজীবতা হারায়। খসখসে হয়ে যায়।

কিউএনবি/আয়শা/০৩ জুন ২০২৩,/বিকাল ৫:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit