রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম
মহানবী (সাঃ) এর আদর্শ হোক জীবন পরিচালনার অন্যতম শক্তি -ছারছীনার পীর ছাহেব পূর্বধলায় কালো পতাকা ঝটিকা মিছিল পূর্বধলায় কালো পতাকা ঝটিকা মিছিল রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কাতারের আমিরের অভিনন্দন ডর্টমুন্ডকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা বায়ার্নের নওগাঁ হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: হাসপাতালে স্যালাইন মজুতের পরও রোগীকে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ   বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীকে খন্দকার মারুফের অভিনন্দন অগ্রিম বুকিংয়ে ‘টক্সিক’-এর বড় চমক, ২ দিনেই ছাড়াল ২৭ কোটি রুপি ভাঙ্গার মতো নির্মাতার সঙ্গে কখনোই কাজ করতেন না দীপিকা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

সিলেট জেলা প্রেসক্লাব ইনডোর ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান শুভ প্রতিদিন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ১৬১ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট জেলা প্রেসক্লাব ইনডোর ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান হয়েছে টিম শুভ প্রতিদিন। বৃহস্পতিবার রাত ১০ টায় নগরীর কাজিটুলাস্থ সকার জোনে এ টুর্নামেন্টের ফাইনাল খেলায় ১-০ গোলে একাত্তরের কথাকে হারিয়ে চ্যাম্পিয়ান হয় শুভ প্রতিদিন। খেলায় একমাত্র গোল করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন শুভ প্রতিদিনের দলীয় অধিনায়ক এএইচ আরিফ। ওইদিন সন্ধ্যায় ট্রাইব্রেকারে যুগভেরীকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে টিম শুভ প্রতিদিন। আর আজকের সিলেটকে হারিয়ে ফাইনালে উঠে একাত্তরের কথা।

এরআগে সিলেট জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় নগরীর কাজিটুলাস্থ সকার জোনে এ টুর্নামেন্টের পর্দা উঠে। তিন গ্রুপে অংশ নেয় নয়টি দল। টিমগুলো হচ্ছে, দৈনিক শুভ প্রতিদিন, দৈনিক জাগ্রত সিলেট, দৈনিক একাত্তরের কথা, সিলেট ভিউ, সিলেট প্রতিদিন আজকের সিলেট, দৈনিক শ্যামল সিলেট, দৈনিক যুগভেরী ও জাতীয় দৈনিক।সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল জানান, তিনদিনের এ টূর্ণামেন্টে সবার সরব উপস্থিতি ও অংশগ্রহণ এক উৎসবে পরিনত হয়েছিল। তিনি জানান, টুর্ণামেন্টের পুরষ্কার কয়েক দিনের মধ্যে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিতরণ করা হবে।

কিউএনবি/অনিমা/০২ জুন ২০২৩/রাত ৯:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit