সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম
‘নয়ন ভরা জল গো তোমার’ নজরুলসংগীত গেয়ে ভাইরাল ফরিদপুরের ‘লাইলী খালা’ ‘হোম ইকোনমিক্স’-এর চলচ্চিত্র সংস্করণে জুলিয়া রবার্টস ‘ব্যাকরুমস’-এর মুক্তির তারিখ পেছাল টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের ১০ জনই ফেরিওয়ালা ব্যাচভিত্তিক গ্রুপিং, ‘ট্যাগিং’ আর ফেসবুক অপপ্রচার : ভুল সিদ্ধান্তে পুলিশ প্রশাসনে অসন্তোষ জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরও ১৭ জনের মৃত্যু লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭০ বাংলাদেশি স্থানীয় নির্বাচনে সেনা মোতায়েন না করার পরিকল্পনা ইসির দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

দুর্গাপুরে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ১২০ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ‘‘আমার সংস্কৃতি – আমার অহংকার’’ এই প্রতিপাদ্যে গাড়ো ও হাজং সম্প্রদায়ের শিক্ষার্থীদের প্রতিভা অন্বেষনে শুরু হয়েছে দু‘দিন ব্যাপি নাচ ও গানের প্রতিযোগিতা। শুক্রবার বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠির কালচারাল একাডেমি‘র আয়োজনে এ প্রতিযোগিতা শুরু হয়।

এ উপলক্ষে একাডেমি মিলনায়তনে প্রতিযোগিতা পুর্ব আলোচনা সভায় একাডেমির নৃত্য শিক্ষিকা মালা মার্থা আরেং এর সঞ্চালনায় একাডেমি‘র পরিচালক গীতিকার সুজন হাজং এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, আদিবাসী গবেষক মনিন্দ্র নাথ মারাক, মতি লাল হাজং, উস্তাদ ফরিদ জাম্বিল, সাবেক সঙ্গীত শিক্ষিকা শান্তনা রাংসা, দীপক রাংসা, ট্রাইবাল চেয়ারম্যান গিলবার্ট চিচাম প্রমুখ।

একাডেমি‘র পরিচালক গীতিকার সুজন হাজং বলেন, বর্তমান সরকার দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সকল জনগোষ্ঠীর সংস্কৃতি রক্ষায় কাজ করে যাচ্ছে। বৃহত্তর ময়মনসিংহের নেত্রকোনা জেলায় আদিবাসী সম্প্রদায়ের নানা জন-গোষ্ঠীর বসবাস। ওই জনগোষ্ঠীর সংস্কৃতি রক্ষায় বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রনালয়ের সহযোগিতায় কাজ করে যাচ্ছে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠির কালচারাল একাডেমি। সরকারের এই কাজকে বাস্তবায়ন ও সফল করে তুলতে সকল সংস্কৃতি সেবিদের এগিয়ে আসার আহবান জানানো হয়।

কিউএনবি/অনিমা/০২ জুন ২০২৩/সন্ধ্যা ৭:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit