সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

ঝড়ে অটো-বাইকের উপর গাছ পড়ে যাত্রীর মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ১১২ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ঝড়ের তান্ডবে চলন্ত অটোর উপর গাছ ভেঙ্গে পড়ে আদম আলী ফকির (৫০) নামের আহত ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (০২ জুন) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তারই পুত্র সাগর মিয়া। বৃহস্পতিবার (০১ জুন) বিকেলে দুর্গাপুরে প্রচন্ড ঝড়ে বিরিশিরি এলাকায় অটোতে গাছ ভেঙে পরায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অন্যান্য আহতচার জন আহত চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে অটো যোগে বাড়ি ফিরছিলেন আদম আলী। পথে বিরিশিরি আঞ্চলিক সড়কের ঘোড়াইত নামক স্থানে পৌঁছাতেই হঠাৎ ঝড়ের কবলে পড়লে বড় একটি রেন্টি গাছ ভেঙ্গে অটোর ওপর পড়ে। এ-সময় আদম আলী অটোর ভিতরেই চাপা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে শুক্রবার সকালে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

দুর্গাপুর থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, মৃত্যুর বার্তা আমাদের কাছে এসেছে। আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

কিউএনবি/অনিমা/০২ জুন ২০২৩/বিকাল ৪:৫৩

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit