মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

ডোমারে পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ১২৪ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে বুধবার (৩১ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস হ্যাপি’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ। উপজেলা জানো প্রকল্পের ম্যানেজার মঈন উদ্দিনের সঞ্চালনায় পূর্বের কার্যক্রমের অগ্রগতির বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন অত্র কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান বারী।

এ সময় অন্যান্নদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম, জানো প্রকল্পের জেলা মনিটরিং অফিসার রাসেল ইসলাম প্রমুখ।উল্লেখ্য যে, জয়েন্ট এ্যাকশন ফর নিউট্রিশন আউটকাম জানো প্রকল্পটি রংপুর ও নীলফামারী জেলায় পুষ্টি উন্নয়নে আন্তর্জাতিক দাতা সংস্থা ইউরোপীয় ইউনিয়ন ও অষ্ট্রিয়ান ডেভলপমেন্ট কর্পোরেশন এর অর্থায়নে কেয়ার বাংলাদেশ ও প্লান ইন্টারন্যাশনাল এর কারিগরি সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়ন করে এলাকায় ব্যপক সাড়া জাগিয়েছে।

কিউএনবি/অনিমা/০১ জুন ২০২৩/সকাল ৯:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit