মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

মাইক্রোবাসে পাওয়া গেল ১০০ বোতল ফেন্সিডিল, চালক ও সহকারী আটক

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ১১০ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধার তিস্তা ব্যারাজ থেকে ১০০ বোতল ফেন্সিডিল ও একটি মাইক্রোবাসসহ চালক শান্ত মিয়া (২৪) ও সহকারী শ্রাবণ ইসলাম(১৯) কে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (৩০মে) রাত ৮টার দিকে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম বিষয়টি নিশ্চিত করেছেন।  এর আগে দুপুরে হাতীবান্ধায় অবস্থিত তিস্তা ব্যারাজের পাঁচ নম্বর চেকপোস্ট থেকে ফেন্সিডিলসহ মাইক্রবাসটি আটক করা হয়।আটককৃতরা হলেন পাটগ্রাম উপজেলার রসুলগঞ্জ গ্রামের শাহজাহান মিয়ার ছেলে মাইক্রোবাসের চালক শান্ত মিয়া ও একই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে সহকারী শ্রাবণ ইসলাম।পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাটের পাটগ্রাম থেকে  ছেড়ে আসা ঢাকা মেট্রো- চ ৫১-৬৫৪১ নম্বরের একটি মাইক্রোবাস রংপুর যাওয়ার পথে দোয়ানি চেকপোস্টে সন্দেহজনক আটক করা হয়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় রাখা একটি বস্তা থেকে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।পরে গাড়িতে থাকা গাড়িতে থাকা সকল যাত্রীদের প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদে করে জানা যায়, ড্রাইভার শান্ত ও হেলপার শ্রাবন মাদকের চালানটি রংপুরের উদ্দেশ্য নিয়ে যাচ্ছে।হাতীবান্ধা দোয়ানী ফাঁড়ি ইনচার্জ দিপ্ত কুমার সিং বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই মাইক্রোবাস তল্লাশি করে ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ চালক ও সহকারীকে আটক করা হয়।তিনি আরও বলেন, ফেন্সিডিল গুলো তারাই রংপুরু নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। পরে হাতিবান্ধা থানায় প্রেরণ করা হলে সেখানে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আগামীকাল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন।

কিউএনবি/অনিমা/৩১ মে ২০২৩,/সকাল ৮:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit