মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

অবৈধভাবে অনুপ্রবেশ চৌগাছায় দুই ভারতীয় যুবক গ্রেফতার

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ১৬০ Time View

এম. এ.রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আজার উদ্দিন (২৮) ও সুলতান হোসেন (২২) নামে দুই ভারতীয় নাগরিকসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৯ মে) রাতে চৌগাছার পাঁচপীরতলা বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেন। জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার পাঁচপীরতলা বিজিবি ক্যাম্পের হাবিলদার বেলাল হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে চৌগাছা থানায় মামলা করেন। অবৈধ অনুপ্রবেশের অভিযোগেবিজিবিরমামলায় মঙ্গলবার তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার আজার উদ্দিন ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার দত্তপুকুর থানার কদমগাছি (মহিমতি উত্তরপাড়া) গ্রামের রফিকুল আলী গাজীর ছেলে, সুলতান হোসেন ভারতের দিল্লির হযরত নিজামউদ্দিন থানার মদীনা মসজিদ গ্রামের মোহাম্মদ আলী শেখের ছেলে। এছাড়া তাদের সাথে গ্রেফতার সেলিম হোসেন (৩৮) বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ উপজেলার দক্ষিণ চর সুরমা গ্রামের সাহেব আলীর ছেলে।

মামলায় বিজিবির হাবিলদার বেলাল হোসেন উল্লেখ করেন, ২৯ মে দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নিয়মিত টহল করাকালীন চৌগাছা থানাধীন কুলিয়া গ্রামস্থ মেইন পিলার ৪৬ এর ৪ এর এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জনৈক নাসির ব্যাপারীর খেতের মধ্যে দিয়ে কিছু লোক সিমান্ত পার হয়ে ভারত থেকে বাংলাদেশে আসছিলো। তখন সঙ্গীয় ফোর্সসহ তাদের পরিচয় ও পাসপোর্ট আছে কিনা জানতে চাইলে তারা পরিচয় ও পাসপোর্ট দেখাতে ব্যর্থ হয়। তারা বিনা পাসপোর্টে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আসছিলো বলে স্বীকার করে। পরে তাদের ভোর চারটার দিকে গ্রেফতার করা হয়।

মামলায় আরো উল্লেখ করা হয়, ধৃত সেলিম বাংলাদেশি নাগরিক অবৈধভাবে বিনাপাসপোর্টে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে ১৯৭৩ সালের বাংলাদেশ পাসপোর্ট আদেশ এর ১১(৩) ধারার দন্ডনীয় অপরাধ এবং আসামি আজার উদ্দিন ও সুলতান ভারতীয় নাগরিক বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে ১৯৫২ সালের দি কন্ট্রোল অব এন্ট্রি অ্যাক্ট এর ৪ ধারার দন্ডনীয় অপরাধ করেছে।

উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা শেষে আটককৃতদের থানায় হাজির করে মামলা দায়ের করেন। চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, তাদেরকে বিজিবির দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/৩০ মে ২০২৩,/রাত ৯:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit