বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম

ডোমারে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম বিষয়ক কর্মশালা

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি  ।
  • Update Time : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ৩২৯ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) স্কিম সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর আয়োজিত মঙ্গলবার (৩০ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ।

পরে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস হ্যাপি’র সভাপতিত্বে একাডেমীক সুপার ভাইজার সাফিউল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে, পৌর মেয়র আলহাজ মনছুরুল ইসলাম দানু, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ, জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, ডোমার সরকারী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ রাশেদুল হক, সোনারায় ইউপি চেয়ারম্যান গোলাম ফিরোজ কবির চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম, খানকায়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি একেএম জাহাঙ্গীর বসুনিয়া রাসেল প্রমুখ বক্তব্য রাখেন। কর্মশালায় মাধ্যমিক, স্কুল এন্ড কলেজ, মাদ্রাসা পর্যায়ের শতাধীক শিক্ষক ও প্রতিষ্ঠান প্র্রাধন, এসএমসির সভাপতিগণ অংশগ্রহন করেন। স্মার্ট বাংলাদেশ গড়তে ও শিক্ষার মান উন্নয়নে সকল শিক্ষকদের পরামর্শ প্রদান করেন অতিথিগণ।

 

 

কিউএনবি/আয়শা/৩০ মে ২০২৩,/সন্ধ্যা ৬:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit