মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

ডোমারে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর উদযাপন

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি  ।
  • Update Time : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ১৩১ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর উদযাপন উপলক্ষে নীলফামারীর ডোমারে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়েছে। রবিবার (২৮ মে) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস হ্যাপি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানের শুরুতেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগমের সঞ্চালনায় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরননবী, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাবেদুল ইসলাম সানবীম প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, ছাত্র/ছাত্রী অভিভাবক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে ডোমার শিল্পকলা একাডেমীর শিল্পীদের পরিবেশনায় আরমিন জাহান ও পরশ চন্দের পরিচালনায় এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেন করা হয়।

কিউএনবি/আয়শা/২৯ মে ২০২৩,/রাত ৯:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit