বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

ইন্টারনেট ছাড়া যেভাবে গুগল ম্যাপ ব্যবহার করা যায়

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ১২৫ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : গুগল ম্যাপ এখন অত্যন্ত জরুরি অ্যাপ। নিত্যদিনের চলাচলে এর ব্যবহারও বেড়েছে। নিজ দেশে তো বটেই, বিদেশ ভ্রমণের এটি খুবই কার্যকর। স্মার্টফোন ও গুগল ম্যাপ থাকলে সহজেই যে কোনো জায়গা খুঁজে পাওয়া যায়। অবস্থান, দূরত্ব ও সেখানে পৌঁছতে কোন পরিবহনে কত সময় লাগবে, এমনকি সেখানে যাওয়ার কতগুলো রাস্তা আছে সবই জানান দেয় গুগল ম্যাপ।

সাধারণত ইন্টারনেটের মাধ্যমে অ্যাপটি ব্যবহার করা হয়। তবে অফলাইনেও এটি ব্যবহার করা যাবে। সেক্ষেত্রে প্রথমেই সেলফোনে থাকা গুগল ম্যাপ অ্যাপটি চালু করতে হবে। এরপর অ্যাপের ডান দিকের কোনায় থাকা প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে। সেখানে অফলাইন ম্যাপ নির্বাচন করতে হবে। নির্বাচনের পর Select Your Own Map অপশনে ক্লিক করতে হবে। অপশনের ভিতরে প্রবেশ করে যে এলাকার ম্যাপ ডাউনলোড করা প্রয়োজন সেটি নির্বাচন করে নিতে হবে। 

এরপর এখানে থেকে জুম ইন বা জুম আউট করে পছন্দের অঞ্চলটি নির্বাচন করতে হবে। নির্বাচন শেষে ডাউনলোড অপশনে ট্যাপ করতে হবে। স্ক্রিনের নিচে ডাউনলোড বাটন দেখা যাবে। ম্যাপের অংশ নির্বাচন হয়ে গেলেই ডাউনলোড অপশনে ক্লিক করুন। এরপর অফলাইনে ডাউনলোড করা ম্যাপটি খুব সহজে ফোনে খুঁজে দেখা যাবে। একই সঙ্গে ম্যাপের আকারও জানানো হবে ব্যবহারকারীকে।

কিউএনবি/অনিমা/২৮ মে ২০২৩,/সকাল ১১:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit