শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম

যেসব জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ১৩২ Time View

ডেস্ক নিউজ : ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে বৃষ্টিসহ ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২৭ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শনিবার সন্ধ্যা ৬টার মধ্যে পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবাহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এতে আরও বলা হয়, দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা দমকা হাওয়াসহ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

কিউএনবি/অনিমা/২৭ মে ২০২৩,/দুপুর ১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit