রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

ডোমারে চিলাহাটিতে প্রজনন স্বাস্থ্য সেবা বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ১০৭ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমার চিলাহাটিতে বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবার গুরুত্ব বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।গ্লোবাল ফান্ড ফর চিল্ড্রেন এর সহযোগিতায় শুক্রবার (২৬ মে) বিকালে চিলাহাটি ডাকবাংলো হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন, অঙ্গনা। উক্ত ওয়ার্কশপে ডোমার উপজেলার চাঁদখানা জিআর উচ্চ বিদ্যালয়, খানকায়ে কেরামতিয়া উচ্চ বিদ্যালয় ও কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের মোট ১২ জন শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেন। ওয়ার্কশপে আলোচনা ও দলীয় কার্যক্রমের মাধ্যমে মাধ্যমিক বিদ্যালয় প্রজনন স্বাস্থ্য সেবা কার্যক্রম কিভাবে চলছে, বর্তমান চ্যালেঞ্জ ও চ্যালেঞ্জ মোকাবিলায় একটি পরিকল্পনা গ্রহণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম কালু। বিশেষ অতিথি হিসেবে উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এসএম হাবিব মর্তুজা, গোসাইগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মারুফি আক্তার বানু, অঙ্গনা ফেমিনিস্ট গ্রুপ এর উপদেষ্টা নির্মল রায়, অঙ্গনা ফেমিনিস্ট গ্রুপের সভাপতি আজমিরা জাহান দৃষ্টি, সহ-সভাপতি, লিসা আক্তার, কোষাধক্ষ্য সিরাজুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবার গুরুত্ব বিষয়ক আলোচনা শেষে শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের বিশেষ ভুমিকা রাখার উপর গুরুত্বারপ করেন।

কিউএনবি/অনিমা/২৭ মে ২০২৩,/সকাল ১১:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit