মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গা জোনের উদ্যোগে অসহায় ব্যক্তিকে ঘর নির্মাণে পাঁচ বান টিন প্রদান। বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে শাস্তি পেলেন ওয়ার্নার আজকের স্বর্ণের দাম: ১৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ শিক্ষাব্যবস্থা ব্যাপকভাবে বদলাবে, গুরুত্ব পাবে মূল্যবোধ-ক্রিটিকাল থিংকিং: ববি হাজ্জাজ ৪ দিন আগেই দ্বিতীয় টেস্টের ১ দিনের টিকিট বিক্রি শেষ বাংলাদেশের আর্জেন্টিনা-প্রীতি ১৯৮৬ সালেই টের পেয়েছিলেন ক্যানিজিয়া অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী

৫০০ অভিবাসনপ্রত্যাশী বহনকারী নৌকা ভূমধ্যসাগরে নিখোঁজ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ১৩২ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : প্রায় ৫০০ অভিবাসনপ্রত্যাশী বহনকারী একটি নৌকা মধ্য ভূমধ্যসাগরে নিখোঁজ হয়ে গেছে। তাদের মধ্যে সদ্যজাত শিশু ও সন্তানসম্ভবা নারীও ছিলেন।

দুটি মানবাধিকার সংস্থা এই খবর জানিয়েছে। খবর আল জাজিরা।  
 
বিপদে পড়া অভিবাসনপ্রত্যাশীদের ডাকে সাড়া দেওয়া গোষ্ঠী অ্যালার্ম ফোন শুক্রবার বলেছে যে, বুধবার সকালে তারা নৌকাটির সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে।

ওই সময় মাল্টা এবং ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ সিসিলি থেকে ৪০০ কিলোমিটার দূরে, লিবিয়ার বেনগাজি বন্দর থেকে ৩২০ কিলোমিটার উত্তরে নৌকাটি ইঞ্জিন বিকল অবস্থায় ভাসছিল।

ইতালীয় এনজিও ইমার্জেন্সি বৃহস্পতিবার বলেছে, জাহাজ লাইফ সাপোর্ট ও ওশান ভাইকিং এবং আরও একটি দাতব্য জাহাজ ২৪ ঘণ্টা ধরে নিঁখোজ নৌকাটি খুঁজছে। তবে হদিস মেলেনি।

ইমার্জেন্সির এক মুখপাত্র শুক্রবার বলেন, উদ্ধার তৎপরতা চলছে। ওই নৌকায় থাকা লোকদের হয়তো অন্য কোনো নৌকায় তুলে নেওয়া হয়েছে কিংবা তারা ইঞ্জিন ঠিক করে সিসিলির দিকে যেতে পারেন।

ইতালির কোস্টগার্ড বৃহস্পতিবার জানিয়েছে, দুটি পৃথক অভিযানে ৪৭৩ জন এবং ৬৭১ জনকে উদ্ধার করা হয়েছে। অ্যালার্ম ফোন বলছে, উদ্ধারকৃতরা নিখোঁজ নৌকায় থাকাদের কেউ নন।
 
ইতালিসহ ইউরোপের সরকারগুলো অভিবাসনের বিষয়ে কড়া অবস্থানে যাচ্ছে। দেশটিতে সাগরপথে অভিবাসন প্রত্যাশীদের আসা বেড়েছে।

কিউএনবি/অনিমা/২৬ মে ২০২৩,/রাত ৯:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit