মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

কসবায় গৃহবধূর অশ্লীল ভিডিও ফেসবুকে ছেড়ে দেওয়ার হুমকি

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ৩৫৪ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক গৃহবধূর অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দেওয়ার ঘটনায় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. মোল্লা দেলোয়ার হোসেন জিন্নাহ (২৯) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে কসবা উপজেলার আড়াইবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতার মো. মোল্লা দেলোয়ার হোসেন জিন্নাহ (২৯) উপজেলার আকসিনা কোল্লাবাড়ি এলাকার ফিরোজ মিয়ার ছেলে ও উপজেলার পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ওসি মো. মহিউদ্দিন জানান, দেলোয়ার উপজেলার আড়াইবাড়ি এলাকার এক গৃহবধূর অশ্লীল ভিডিও মোবাইলে ধারণ করে গৃহবধূর নিকট মোটা অংকের টাকা দাবি করেন।

গৃহবধূ টাকা দিতে অস্বীকার করলে দেলোয়ার অশ্লীল ভিডিও ফেসবুক, ইউটিউসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। পরে এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ কসবা থানায় অভিযোগ করলে বৃহস্পতিবার বিকেলে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তের কাছ থেকে উদ্ধারকৃত মোবাইল ফোনে গৃহবধূর অশ্লীল ভিডিও পাওয়া যায়।তিনি আরো জানান, দেলোয়ারের বিরুদ্ধে আগে অস্ত্র, মাদক ও চুরিসহ তিনটি মামলা রয়েছে। এর মধ্যে কসবা থানায় একটি মাদক, একটি অস্ত্র ও কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় একটি চুরির মামলা রয়েছে।

কিউএনবি/অনিমা/২৬ মে ২০২৩,/সন্ধ্যা ৭:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit