বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

নোয়াখালীতে আ.লীগ নেতা গুলিবিদ্ধ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ২৬৫ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হাজী মো.দুলাল ওরফে দুলাল মেম্বার (৪৭) দুর্বৃত্তদের গুলিতে গুরুত্বর আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।বৃহস্পতিবার (২৫ মে) রাত পৌনে ৯টার দিকে উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের বাংলাবাজারের পূর্ব পাশে জাকিরের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

আন্ডারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রব জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আন্ডারচর ইউনিয়নের বর্তমান চেয়াম্যান জসিমের বাড়িতে একটি সালিশ করতে যান দুলাল মেম্বার। সেখানে থেকে সালিশ শেষে তিনি মোটরসাইকেল যোগে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। যাত্রা পথে মোটরসাইকেলটি জসিম চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন বাংলাবাজারের পূর্ব পাশে জাকিরের বাড়ির সামনে পৌঁছলে দুর্বৃত্তরা তাকে লক্ষ করে গুলি ছুড়ে পালিয়ে যায়। পরপর ছোড়া দুই রাউন্ড গুলি দুলালের পিঠের বাম পাশে এবং ডান হাতে বিদ্ধ হয়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যালে প্রেরণ করে।

নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভেোকেট শিহাব উদ্দিন শাহীন বলেন, বিষয়টি শুনেছি। হামলাটি রাজনৈতিক নাকি অন্য কোনো কারণে তা আমরা প্রশাসনকে দ্রুত সময়ের মধ্যে খুঁজে বের করার আহ্বান জানাচ্ছি।সুধারাম থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান গুলির বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী লীগ নেতা দুলাল পিঠের বাম পাশে এবং ডান হাতে গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় তার সাথে থাকা অপর দুই মোটরসাইকেল আরোহী হালকা আহত হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক এ ঘটনার কোন ক্লু উদঘাটন সম্ভব হয়নি।  তবে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান শুরু হয়েছে।

কিউএনবি/অনিমা/২৬ মে ২০২৩,/সন্ধ্যা ৭:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit