মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

মনিরামপুরে স্কুলের শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে তিন শিক্ষার্থী আহত

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ১৩৫ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে টেংরামারী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে তিন শিক্ষার্থী আহত হয়েছে। তাদেরকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে দোতলায় শ্রেণিকক্ষে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পাঠদানের সময় এ দূর্ঘটনা ঘটে। পরে আহতদেরকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দূর্ঘটনার পর শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে চরম আতংক ছড়িয়ে পড়ে।ফলে তাৎক্ষনিকভাবে স্কুল ছুটি দেওয়া হয়।

বিদ্যালয়ের সহকারি শিক্ষক শম্পা রানী ঘোষ ও তাপসী রানী জানান, সকাল ১১ টায় ভবনের দোতলায় অবস্থিত শ্রেণিকক্ষে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জীবন ও জীবিকা বিষয়ে পাঠদান করছিলেন সহকারি শিক্ষক জাহাঙ্গীর আলম রিপন। এক পর্যায়ে ছাদের পলেস্তারা খসে পড়ে। এতে তিন ছাত্রী সোনালী আকতার, জান্নাতুল ফেরদৌস ও পূর্না দাস আহত হয়। এ সময় পলেস্তারা খসে পড়ার বিকট শব্দে শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে চরম আতংক ছড়িয়ে পড়ে। ফলে শিক্ষার্থীদের তাৎক্ষনিকভাবে ছুটি দেওয়া হয়।

পরে আহতদের উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রধান শিক্ষক প্রভাস চন্দ্র দাস জানান, পুরাতন ভবনের দোতলার ছাদের এক অংশে ফাটল দেখা দেয়। তার ওপর পানি জমে থাকায় পলেস্তারা খসে পড়ে এ দূর্ঘটনা ঘটে। অবশ্য তিনি জানান, ইতিমধ্যে ওই কক্ষের পশ্চিমপাশে শিক্ষার্থীদের বসতে নিষেধ করা হয়েছিল। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র সরকার জানান, তিন ছাত্রী আহত হবার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদেরকে চিকিৎসা করানো হয়েছে। এখন তারা সুস্থ্য আছে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ মে ২০২৩,/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit