বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

দুর্গাপুরে কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালিত

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ১৩৩ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ’’অঞ্জলী লহো মোর – সঙ্গীতে’’ এই প্রতিপাদ্যে উপজেলা শিল্পকলা একাডেমি দুর্গাপুর এর আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গান, আবৃত্তি ও শিশুদের নৃত্য পরিবেশনের মাধ্যমে এ জন্মবার্ষিকী পালিত হয়।

এ উপলক্ষে একাডেমি মিলনায়তনে একাডেমির সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন এর সন্ধালনায় উপজেলা নির্বাহী অফিসার ও অত্র একাডেমির সভাপতি মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে জাতীয় কবি কাজী নজরুলের নানা সৃষ্টি নিয়ে আলোচনা করেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাবেক প্রধান শিক্ষক একেএম ইয়াহিয়া, বীরেশ্বর চক্তবর্ত্তী, এডভোকেট মানেশ সাহা, এডভোকেট প্রবীর মজুমদার, সাবেক উপজেলা চেয়ারম্যান কবি আব্দুল্লাহ হক, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, আব্দুল ওয়াহেদ প্রমুখ।

অপরদিকে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশনের মাধ্যমে পালন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী। আলোচনায় বক্তারা বলেন, যতদিন পৃথিবীতে শোষণ বঞ্চনা থাকবে ততদিন জাতীয় কবি নজরুল ইসলাম এর প্রয়োজনীয়তা থাকবে। যতদিন সংস্কৃতি থাকবে কবি নজরুল আমাদের মাঝে স্মরনীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের নজরুলের সাহিত্য নিয়ে চর্”া করার আহবান জানানো হয়। আলোচনা শেষে গান, কবিতা ও শিশুদের নৃত্য পরিবেশনের মাধ্যমে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৫ মে ২০২৩,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit