সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি ২৭ হাজার আলোকবর্ষ দূরে নাসার ক্যামেরায় তারার অপরূপ দৃশ্য হারারে টেস্টের প্রথম দিনে ব‍্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ সড়ক-রেলখাতে ব্যাপক বরাদ্দ, বাস্তবায়ন হচ্ছে নতুন পরিকল্পনা: প্রতিমন্ত্রী গাইবান্ধায় রামমূর্তি নির্মান বন্ধ ও অপসারণের দাবিতে নওগাঁয় প্রতিবাদ সমাবেশ ‎লালমনিরহাটের মিশনমোড়ে ‘কনফিডেন্স ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’-এর জমকালো উদ্বোধন রোনালদো সম্পর্কে এমনটি বলা ‘ছেলেমানুষি’ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ৭১২ ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়তে পূবালী ব্যাংক পিএলসি রাণীশংকৈল উপশাখা, ঠাকুরগাঁও এর উদ্যোগে ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন বুথ উদ্বোধন

গরমে জাম খেলে পাবেন যেসব উপকার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ১৫৮ Time View

লাইফস্টাইল ডেস্ক : পুষ্টিবিদরা বলছেন, সুস্বাদু ও রসালো এ ফলটিতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। এ উপাদান রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে। রক্তস্বল্পতা কমাতে দারুণ কাজ করে এ ফলটি। রক্ত বৃদ্ধির পাশাপাশি রক্ত পরিষ্কারও করে জাম। এছাড়া এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি এবং বিভিন্ন মিনারেল। যা ত্বক, মুখ,দাঁত, মাড়ি ও চোখের সুরক্ষায় দারুণ কার্যকরী।

গরমে জাম খেলে পাবেন বাড়তি সুবিধা। কারণ এই সময় জাম খেলে পেট ঠান্ডা রাখে। হজম ও গ্যাস্ট্রিকের সমস্যাও দূরে রাখে। জামে থাকা বিভিন্ন ধরনের অ্যাসিড ত্বকের ইনফেকশান দূর করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। উচ্চ রক্তচাপ কমানো, ডায়াবেটিস নিয়ন্ত্রণের পাশাপাশি হৃদযন্ত্র ভালো রাখে এ ফলটি।

অ্যাসট্রিনজেন্ট প্রপার্টি থাকার ফলে জাম ত্বক অয়েল ফ্রি রাখে। এছাড়াও ত্বকের অ্যাকনে ও কালো ছোপ দূর করতে কার্যকরী এটি। ঋতু পরিবর্তনের ফলে যেসব অসুখ শরীরে বাসা বাঁধে তা প্রতিহত করতে এমনকি সৌন্দর্য বাড়াতেও দারুণ কার্যকরী এ ফলটি।

সূত্র: আজ তাক বাংলা 

 

 

কিউএনবি/আয়শা/২৫ মে ২০২৩,/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit