শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

ইউপি চেয়ারম্যান পাভেলের জানাযা নামাজে হাজার হাজার মানুষের ঢল।

রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ২৫৬ Time View
রফিকুল ইসলাম সুজন, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউপি চেয়ারম্যান পাভেল তালুকদারের জানাযা নামাজে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতে জানাযা নামাজ সম্পন্ন হয়।

পাভেল হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। মৃত্যুকালে পাভেলের বয়স হয়েছিল ৩২ বছর । তিনি এক স্ত্রী,মা,ভাই বোন, ৪ মাসের শিশু সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী ও ভক্তদের রেখে পরপারে পাড়ি জমান। গত মঙ্গলবার (১৬ মে) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দুপুরে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ভর্তি শেষে সেখানেও চিকিৎসার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা স্কয়ার হাসপাতালে রেফার্ড করা হয়।

পরে দিনাজপুর থেকে হেলিকপ্টার যোগে বুধবার (১৭ মে) বিকাল সাড়ে ৩ টায় ঢাকায় নিয়ে যায়। ভর্তি করে এবং চিকিৎসাধীন অবস্থায় বুধবার ২৪ মে দিবাগত রাত্রি ১:৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।আজ বৃহস্পতিবার (২৫ মে) বিকাল সাড়ে ৫ টায় নন্দগাঁও তালুকদার পাড়া এতিমখানা মাঠে জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয় ।

তরুণ এই ইউপি চেয়ারম্যানের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হরিপুর উপজেলা আওয়ামী লীগ, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ। উল্লেখ্য যে তিনি সফল ভাবে একাধারে পরিষদের দুই দুইবারের সফল চেয়ারম্যান ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ মে ২০২৩,/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit