বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: নোয়াখালীতে বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ১০০ Time View

নোয়াখালী প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী জেলা শাখার আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে নোয়াখালীতে মামলা হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক উপ-কৃষি সম্পাদক ফজলে রাব্বি রবনা বাদী হয়ে নোয়াখালীর সিনিয়ির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলি আদালতে মামলাটি দায়ের করেন। পরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক এস.এম মোসলে উদ্দিন মিজান মামলাটি আমলে নিয়ে আগামী ১২ জুন স্বশরীরে আসামি হাজির হওয়ার নির্দেশ প্রদান করেন।  

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) গুলজার আহমেদ জুয়েল ও মামলার বাদী পক্ষের আইনজীবী পি.এম হাসান সোহাগ বিষয়টি নিশ্চিত করেন। তারা বলেন, প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির দেওয়ার অভিযোগে ধন্ডবিধি আইনের ৫০০/ ৫০৬ এর (২) ধারায় আদালতে মামলা হয়েছে।  

মামলার এজাহার ও বাদী ফজলে রাব্বি রবনার সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৯ মে) পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে রাজশাহী জেলা ও মহানগর বিএনপি আয়োজিত সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাইতে হবে বলে হত্যার হুমকি দেয় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী জেলা শাখার আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। এ ছাড়া তিনি প্রধানমন্ত্রী সম্পর্কে মানহানিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য দেন। মামলার বাদী শেখ হাসিনার একজন কর্মি হিসেবে বিষয়টি মেনে না নিতে পেরে সংক্ষুব্ধ ও মর্মাহত হয়ে মামলাটি দায়ের করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৫ মে ২০২৩,/বিকাল ৫:৫০ 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit