বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ এখন নরওয়ে, ক্ষুব্ধ রাশিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ১৫৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বিমানবাহী রণতরী যাত্রাবিরতির জন্য নরওয়ের রাজধানী অসলোতে পৌঁছেছে। এদিকে প্রতিবেশী দেশ রাশিয়া এটিকে ‘অযৌক্তিক এবং ক্ষতিকারক’ শক্তি প্রদর্শন হিসেবে উল্লেখ করে এমন পদক্ষেপের কঠোর সমালোচনা করেছে।

বুধবার এসকর্টের অধীনে অসলো ফজর্ডে প্রথমবারের মতো পৌঁছেছে। খবর খবর এএফপির।

নরওয়ের সংবাদমাধ্যমে পরিবেশিত খবরে বলা হয়, পরমাণু শক্তিচালিত ৩৩৭ মিটার দীর্ঘ জাহাজটি কঠোর নিরপত্তাবেষ্টনীর মধ্যে অসলো ফজর্ডে রয়েছে। জাহাজটি সামরিক মহড়ার জন্য আর্কটিকের উদ্দেশে যাত্রা করার আগে বেশ কয়েক দিন সেখান অবস্থান করবে।

ইউএস ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ১২-এর কমান্ডার এরিক জে এসলিচ এক বিবৃতিতে বলেন, ‘নরওয়ে হচ্ছে— একটি সুরক্ষিত ও স্থিতিশীল আর্কটিক এবং উত্তর আটলান্টিক অঞ্চল বজায় রাখার অব্যাহত প্রচেষ্টার ক্ষেত্রে একটি কৌশলগত অংশীদার দেশ, যা বিশ্ব শৃঙ্খলার জন্য মঙ্গলজনক।’

নরওয়ের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘বিমানবাহী এ রণতরীর আগমন এবং অবস্থান আমাদের সহযোগিতা বিকাশে এবং আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার একটি অনন্য সুযোগ প্রদান করে।’

নরওয়ের প্রতিরক্ষামন্ত্রী বজর্ন অ্যারিল্ড গ্র্যাম বলেন, ‘এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ সম্পর্কের সুনির্দিষ্ট অভিব্যক্তি এবং এটি সম্মিলিত প্রতিরক্ষা ও প্রতিরোধের ইচ্ছার বহিঃপ্রকাশ।’

এদিকে বহুল প্রচারিত এই রণতরীর আগমনের ঘটনায় রাশিয়া দূতাবাস নিন্দা জানায়। ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমা ও রাশিয়ার মধ্যে চরম উত্তেজনার মধ্যে জাহাজটি সেখানে পৌঁছাল।

রাশিয়া দূতাবাসের মুখপাত্র তিমুর চেকানোভ ইমেল বার্তায় এএফপিকে বলেন, ‘নর্থে এমন কোনো ইস্যু নেই যার জন্য সামরিক সমাধানের প্রয়োজন আছে বা এমন কোনো ইস্যু নেই যার জন্য বাইরের হস্তক্ষেপের প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘অসলো স্বীকার করে যে রাশিয়া নরওয়ের জন্য সরাসরি সামরিক হুমমিক নয়। তবে এই ধরনের শক্তি প্রদর্শন অযৌক্তিক এবং ক্ষতিকার বলে মনে হচ্ছে।’

ইউএসএস জেরাল্ড আর ফোর্ড নরওয়েতে বেশ কয়েকদিন অবস্থান করবে বলে আশা করা হচ্ছে। জাহাজটি সর্বোচ্চ ৯০টি বিমান এবং হেলিকপ্টার পরিবহণ করতে পারে।

এ রণতরীর চারপাশে বিশাল আকাশসীমা ও সমুদ্রসীমায় নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।

কিউএনবি/অনিমা/২৫ মে ২০২৩,/বিকাল ৩:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit