শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম

মেক্সিকোতে সাংবাদিককে গুলি করে হত্যা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ১১০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর মধ্যাঞ্চলীয় পুয়েব্লা এলাকায় মার্কো উরেলিও রমিরেজ নামে এক সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি সাবেক স্থানীয় কর্মকর্তাও ছিলেন। কর্তৃপক্ষ এই কথা জানিয়েছে।

খবরে বলা হয়, মঙ্গলবার (২৩ মে) ৬৯ বছর বয়সী সাংবাদিক রমিরেজ মেক্সিকোর তেহুয়াকান শহরের বাড়ি থেকে বের হওয়ার সময় প্রকাশ্যে সন্দেহভাজন দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। তিনি কয়েক দশক ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করে আসছিলেন।

প্রসিকিউটরের দপ্তর জানায়, এ অপরাধের ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। খবর বাসস ও এএফপির।

রিপোর্টার্স উইদাউট বডার্সের (আরএসএফ) মেক্সিকো শাখা জানায়, একজন সরকারি কর্মকর্তা হিসেবে কাজ করা রমিরেজ সন্দেহভাজন অপরাধীদের গ্রেপ্তারে সরকারকে সহায়তা করছিলেন।

বেসরকারি এই গণমাধ্যম অধিকার রক্ষা গ্রুপ জানায়, একজন পৌরসভা কর্মকর্তা হিসেবে বা তার সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালনের সাথে এই হত্যার কোনও সম্পর্ক রয়েছে কি না তা জানতে আরএসএফ দ্রুত এবং স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে।

আরএসএফের পরিসংখ্যান অনুযায়ী, ২০০০ সাল থেকে মেক্সিকোতে দেড়শরও বেশি সাংবাদিক নিহত হয়েছে। এক্ষেত্রে অধিকাংশ হত্যাকারী শাস্তির বাইরে রয়ে গেছে।

কিউএনবি/অনিমা/২৪ মে ২০২৩,/বিকাল ৫:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit