শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম

তাপসের বক্তব্য খতিয়ে দেখছেন সুপ্রিমকোর্ট

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ২২০ Time View

ডেস্ক নিউজ : ‘একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম’— একটি দৈনিকে প্রকাশিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বক্তব্য আপিল বিভাগের নজরে এনেছেন ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম।

বুধবার বেলা সাড়ে ১১টা পর প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন বেঞ্চে তাপসের বক্তব্য পড়ে শোনানো হয়। প্রধান বিচারপতি বলেন, ‘আমরা আগে এটি দেখি।’

আদালত থেকে বের হয়ে সংবিধান প্রণেতাদের একজন সদস্য ব্যারিস্টার আমীর-উল ইসলাম বলেন, ‘এটা বড় রকমের অবক্ষয়। এর জন্য আমরা প্রধান বিচারপতির কাছে গিয়েছিলাম। আদালত বলেছেন, তারা দেখবেন। আমরা প্রত্যাশা করছি— পূর্ণাঙ্গ বেঞ্চ এটি দেখে সিদ্ধান্ত গ্রহণ করবেন। এই বক্তব্যে বিচার বিভাগ শুধু নয়, সারা দেশের মানুষ মনঃক্ষুণ্ন হয়েছে। সারা দেশের মানুষ তাকিয়ে থাকে এই বিচারব্যবস্থার জন্য। বিচারকদের কথা শুনলে গ্রামের একজন চাষিও বলতে পারেন ন্যায়বিচার পাব।’ 

একটি দৈনিকে প্রকাশিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বক্তব্য আপিল বিভাগের নজরে এনেছেন ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম। 

ব্যারিস্টার আমীর আরও বলেন, মেয়র তাপস সুশীল সমাজ সম্পর্কেও কটাক্ষ করে কথা বলেছেন। বারের সিনিয়র আইনজীবীদের নিয়েও কটাক্ষ করেছেন। বিচার বিভাগকে হেয় করেছেন। এই অধিকার তিনি কোথায় পেয়েছেন? এটা অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ। তার এই বক্তব্য আদালত অবমাননা।

গত রোববার বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তাপস আলোচিত মন্তব্যটি দৈনিক মানবজমিনের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।  

তাপসকে উদ্ধৃত করে সেখানে বলা হয়েছে— ‘মনটা চায় আবার ইস্তফা দিয়ে ফিরে আসি। যেখানে মুগুর দেওয়ার সেটিও জানি। একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম। মশিউজ্জামানকে (বারের গত নির্বাচনের সাবকমিটির প্রধান) আমরা মনে করতাম— ওরে বাবা, কী জানি ফেরেস্তা আসছে। সবচেয়ে বড় চোর হলো মশিউজ্জামান। যেসব সুশীল আমাদের বুদ্ধি দিতে যাবেন, সেসব সুশীলকে আমরা বস্তায় ভরে বুড়িগঙ্গা নদীর কালো পানিতে ছেড়ে দেব।’

 

কিউএনবি/অনিমা/২৪ মে ২০২৩,/বিকাল ৩:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit