রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

৫ উপাদানে নতুন করে তুলুন রান্নাঘরের সিংক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ১৬৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : মাছ, মাংস, সব্জি ধোয়ার পর নিয়মিত রান্নাঘরের সিংক পরিষ্কার করে নেয়ার পরও কেমন একটা দাগ পরে যায় সিংকে। কীভাবে পরিস্কার করবেন, ঠিক বুঝে উঠতে পারছেন না।

আসলে অনেক সময় গরম ভাতের মার, সাবানে থাকা ক্ষার অথবা অনেকস্থানে পানিতে থাকা অতিরিক্ত আয়রন থেকে স্টিলের সিংকে এমন দাগ হতেই পারে। পরবর্তী কালে এই দাগ পড়ে যাওয়া জায়গার উপরই জং পড়ে।

তাই নিয়মিত সিংক পরিষ্কার করা জরুরি। কিন্তু কী দিয়ে সিংক পরিষ্কার করবেন? রান্নাঘরে থাকা কিছু উপকরণ দিয়েই তা নতুনের মতো ঝকঝকে করে তোলা যায়।

১) সিংক পরিস্কারে বেকিং সোডা

একটি পাত্রে বেকিং সোডা ও পানি মিশিয়ে তাতে বেশ কয়েকটি কাগজের টুকরো ডুবিয়ে রাখুন। এ বার সেই ভেজা কাগজগুলি সিংকের ধার বরাবর ছড়িয়ে ২০ মিনিট রেখে দিন। এই পদ্ধতিতে কেবল জীবাণু দূর হবে না, সিংকের ধারে জমে থাকা পানির দাগও পরিষ্কার হবে।

২) সিংক পরিস্কারে ভিনেগার

স্ক্রাবারে ভিনেগার নিয়ে সিংক ভাল করে ঘষে নিন। ওই অবস্থায় রেখে দিন ঘণ্টাখানেক। তার পর বাসন মাজার তরল সাবান দিয়ে ভাল করে ধুয়ে নিলেই সিংক আবার নতুনের মতো ঝকঝকে হয়ে উঠবে।

৩) সিংক পরিস্কারে লেবু

সিংকে সামান্য বেকিং সোডা ছড়িয়ে তারপর লেবুর রস দিয়ে মাখিয়ে রাখুন বেশ কিছুক্ষণ। পানিতে থাকা আয়রনের নাছোড় দাগও উঠে যাবে এই মিশ্রণ ব্যবহার করলে।

৪) সিংক পরিস্কারে তরল সাবান

সিংকে জমা তেল পরিষ্কার করতে অব্যর্থ বাসন মাজার তরল সাবান। হাতে যদি খুব সময় না থাকে, সে ক্ষেত্রে প্রতি বার বাসন মাজার শেষে তরল সাবান দেওয়া স্ক্রাবার দিয়ে ঘষে নেওয়ার অভ্যাস করুন।

৫) সিংক পরিস্কারে অলিভ অয়েল

পুরনো স্টিলের সিংকে নতুনের মতো জেল্লা এনে দিতে পারে অলিভ অয়েল। সাবান বা বেকিং সোডা দিয়ে সিংক ধুয়ে, শুকিয়ে নেওয়া পর। শুকনো কাপড়ে অলিভ অয়েল নিয়ে সিংকে ভাল করে মাখিয়ে নিলেই তা নতুনের মতো ঝকঝকে হয়ে উঠবে।

কিউএনবি/অনিমা/২৪ মে ২০২৩,/দুপুর ১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit