বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম

ডোমারে বোড়াগাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের শুভ উদ্বোধন

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ১৪৩ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে বোড়াগাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত ৪ তলা ভবন বিশিষ্ট ১ তলা ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (২৩মে) সকাল ১১টায় প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে নব-নির্মিত ভবনের শুভ উদ্বোধন ঘোষনা করেন, নীলফামারী (০১) ডোমার-ডিমলা আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আফতাব উদ্দিন সরকার।

পরে বিদ্যালয় মাঠে ম্যানেজিং কমিটির সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে সহকারী শিক্ষক আব্দুস ছালামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন-নবী, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুর রাজ্জাক রতন, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম প্রমূখ বক্তব্য রাখেন। স্মার্ট বাংলাদেশ গড়তে ও শিক্ষার মান উন্নয়নে বিদ্যালয়ের ছাত্রী এবং শিক্ষকদের সু-পরামর্শ প্রদান করেন অতিথিগণ।

কিউএনবি/অনিমা/২৪ মে ২০২৩,/সকাল ১১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit