বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম

ডোমারে অগ্নিকান্ডে ২০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা প্রদান

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ১২৯ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে ২০২২-২৩ইং অর্থবছরে উপজেলার অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের মাঝে ঢেউটিন, নগদ অর্থ এবং চাল বিতরণ করা হয়েছে ।মঙ্গলবার (২৩মে) বেলা ১২টায় উপজেলা শিল্পকলা একাডেমী চত্বওে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস হ্যাপি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ঢেউটিন, নগদ অর্থ এবং খাদ্য সামগ্রী তুলে দেন নীলফামারী (০১) ডোমার-ডিমলা আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আফতাব উদ্দিন সরকার।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদ, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল বাছেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ঋষিকেশ দেব শর্মা, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদ আহমেদ শান্তু সহ উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে উপজেলার ৬টি ইউনিয়নের ২০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী হিসাবে ২ বান্ডিল টিন, ৩০ কেজি চাউল ও নগদ অর্থ ৬ হাজার টাকা করে বিতরন করা হয়।

কিউএনবি/অনিমা/২৪ মে ২০২৩,/সকাল ১০:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit