শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

৩ খাবারে ব্রণ রাখুন দূরে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১৯৫ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ত্বকে ব্রণ হওয়ার কোনও নির্দিষ্ট কারণ নেই। যে কোনও বয়সে দেখা দিতে পারে এই সমস্যা। বিশেষ করে কম বয়সীদেরই ব্রণ নিয়ে নাজেহাল হতে বেশি দেখা যায়।

বাইরের খাবার বেশি খাওয়া, পর্যাপ্ত পরিমাণে পানি না খাওয়া, বেশি তেল মশলাদার খাবার খাওয়া, রাত জাগা, ঠিক করে ত্বকের যত্ন না নেওয়া— মূলত এই কারণগুলোর জন্যেই ব্রণ হয়।

পুষ্টিবিদদের মতে, শুধু ত্বকের পরিচর্যা করলেই ব্রণের হাত থেকে রক্ষা মিলবে না। তার জন্য নিয়মিত খাবারেও পরিবর্তন আনা জরুরি।

চলুন জেনে নেই কোন খাবারগুলি খেলে ব্রণের সমস্যা দূর হবে

ব্রণ কমায় পাতিলেবু

লেবুতে রয়েছে প্রাকৃতিক উপাদান, যা শুধু শরীর নয়, একই সঙ্গে যত্ন নেয় ত্বকেরও। পাতিলেবুতে রয়েছে ভিটামিন সি। এই ভিটামিন ত্বক ভাল রাখতে অনেক কার্যকরী। ত্বক ভেতর থেকে পরিষ্কার করতে ভিটামিন সি সত্যিই উপকারী। তাই নিয়মিত লেবু খাওয়া ত্বকের জন্য ভালো। তবে সরাসরি ত্বকে লেবুর রস লাগানো ঠিক হবে না। তাতে আবার হিতে বিপরীত হতে পারে।

ব্রণ কমায় কুমড়া

ব্রণের ওষুধ যে কুমড়া হতে পারে, তা জানেন না অনেকেই। কুমড়াতে রয়েছে জিংক, আলফা হাইড্রক্সি অ্যাসিড, যা ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। ত্বকের মৃত কোষ দূর করতেও কুমড়ো উপকারী। ব্রণের সমস্যা থাকলে কুমড়ো খেলে উপকার পেতে পারেন।

ব্রণ কমায় বেরি জাতীয় ফল

স্ট্রবেরি, চেরি, ব্লুবেরির মতো ফলে এক ধরনের অ্যাসিড থাকে, যা রক্ত পরিশুদ্ধ করে। রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে। তা ছাড়া এই ফলগুলিতে ভিটামিন সি-ও কম নেই। সেই সঙ্গে রয়েছে অ্যান্টি অক্সিড্যান্টও। উপকারী এই উপাদানগুলি ত্বকের কালো দাগছোপ দূর করে নিমেষে। সেই সঙ্গে ব্রণের হাত থেকে মুক্তি দেয়।

কিউএনবি/অনিমা/২৩ মে ২০২৩,/বিকাল ৫:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit