রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

কীভাবে বুঝবেন সঙ্গী কম গুরুত্ব দিচ্ছে?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১৬৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ভালোবাসা যে কোন সম্পর্কের অন্যতম মূলধন। কিন্তু অনেক সম্পর্কে দুইজনের ভালোবাসার তারতম্য দেখা যায়। কেউ ভালোবাসার বিপুল স্রোতে ভেসে যান। আবার কেউ সন্তর্পণে সমস্ত আবেগের ছোঁয়া বাঁচিয়ে চলার চেষ্টা করেন।

এমন অবস্থায় যিনি সঙ্গীর প্রতি ভালোবাসা উজাড় করে দিলেন, তার অস্তিত্ব সংকট হতে পারে। এমন অনুভূতি তখনই হবে, যখন সঙ্গী আপনাকে কম গুরুত্ব দেবে। মানুষের মন বোঝা তো সহজ নয়। কিন্তু কয়েকটি লক্ষণ রয়েছে, যেগুলি দেখলে এই বিষয়টি বুঝতে পারবেন।

শুধুমাত্র দরকারি কথা বলা

প্রেমের সম্পর্কে আছেন মানেই সব সময় কাছাকাছি থাকতে হবে কিংবা দিনভর গল্প করে যেতে হবে, তার কিন্তু কোনও মানে নেই। কিন্তু শুধুমাত্র কোনও দরকার পড়লে সঙ্গীকে মনে পড়ে, সেটাও কোনও কাজের কথা নয়। ব্যস্ততার দোহাই দিয়ে কি সঙ্গী কথা বলা এড়িয়ে যাচ্ছেন? তা হলে এক বার একটু ভেবে দেখতে পারেন, যে আপনার গুরুত্ব তার কাছে ঠিক কতটা। তবে নিজের মতো কিছু ভেবে না নিয়ে বরং কথা বলে নেওয়াই ভাল।

প্রয়োজন ছাড়া দেখা না করা

বিশেষ কোনও উৎসব হোক কিংবা এমনি কোনও দিন, দুইজনে একসঙ্গে কোথাও যাবেন বলে ঠিক করে রেখেছেন। হঠাৎ করে শেষ মুহূর্তে জরুরি কাজ পড়ে গিয়েছে বলে কি সঙ্গী প্রায়ই পরিকল্পনা বাতিল করে দেন? বার বার এমন হলে এ বার বিষয়টি নিয়ে ভাবনার সময় এসেছে। তবে দূর থেকে শুধু ভুল বোঝাবুঝি বাড়ে, সমাধান কিছু হয় না। হতেই পারে, সঙ্গত কোনও কারণেই পরিকল্পনাটি বাতিল করেছেন তিনি।

আপনার বলা কথা ভুলে যাওয়া

দুইজনে একসঙ্গে কাটানোর মুহূর্তগুলো আপনার ভাল থাকার রসদ হলেও, সঙ্গী কি সেই মুহূর্তগুলো মনে রাখেন না? অল্প সময়ের মধ্যেই সেসব ভুলে যান? ওই মুহূর্তগুলো আপনার কাছে যতটা দামি, উল্টো দিকের মানুষটির কাছে সেই মুহূর্তগুলোর কোনও গুরুত্ব নেই? সে ক্ষেত্রে খারাপ লাগতেই পারে। এমনকি, মনে অন্য কোনও ভাবনা আসাও স্বাভাবিক। এ ক্ষেত্রে খুব ভাল হয় যদি সঙ্গীর সঙ্গে সোজাসুজি কথা বলে নেওয়া যায়।

কিউএনবি/অনিমা/২৩ মে ২০২৩,/বিকাল ৫:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit