শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, ৮ আরোহীর সবাই নিহত জর্জিয়ান তারকার হাতেই ব্যালন ডি’অর দেখতে চান ক্রুস ককরোচ জনতা পার্টির নেতাদের ওপর হামলা বিরোধীদলের অংশগ্রহণকে সরকার সংকীর্ণভাবে মূল্যায়ন করছে: হামিদুর রহমান নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমিরের ফেসবুক পোস্ট পাকিস্তানের জাতীয় সংগীত গাইতে ৬ মাস উর্দু শিখেছেন ব্রিটিশ গায়িকা লরা রাইট খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ

থাইল্যান্ডে ঝড়ে ধসে পড়ল স্কুলের ছাদ, শিশুসহ নিহত ৭

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১৩৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ঝড়ে থাইল্যান্ডের উত্তরাঞ্চলে একটি স্কুল ভবনের ছাদ ধসে পড়েছে। এতে চার শিশুসহ অন্তত ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ২৫ জন।

সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় এই ঝড় হয়।

গণমাধ্যমের খবরে বলা হয়, দেশটির পিচিত প্রদেশে প্রচণ্ড ঝড়বৃষ্টি শুরু হলে ওয়াত নার্ন প্রাইমারি স্কুলের শ্রেণিকক্ষে আশ্রয় নেয় শিশুরা। কিন্তু বজ্রাঘাতে স্কুলের ইস্পাতের ছাদ ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় সাতজন। এদের মধ্যে চার শিশু ছাড়াও রয়েছেন একজন অভিভাবক এবং স্কুলের এক পরিচ্ছন্নতা কর্মী।

জানা গেছে, নিহত শিশুদের বয়স ৭ থেকে ১৩ বছরের মধ্যে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। তাদের তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সূত্র: ব্যাংকক পোস্ট, এপি

কিউএনবি/অনিমা/২৩ মে ২০২৩,/সকাল ১১:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit